চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধান্তটা আমিই নিয়েছি: মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেই মাশরাফী বিন মোর্ত্তজা জানিয়ে দেন অধিনায়ক হিসেবে এটিই তার শেষ ম্যাচ। কোনোরকম পূর্বাভাস ছাড়াই তার নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও নিজের পরিবারের মানুষ ছাড়া কাউকেই জানতে দেননি। সাংবাদিকদের বুঝে ওঠার সুযোগও দেননি। কেউ ধারণাও করতে পারেননি মাশরাফীর মুখ থেকে এমন ঘোষণা আসতে যাচ্ছে।

সকালে ঘুম থেকে ওঠার পর মাশরাফীর উপলব্ধি হয়েছে অনেক নেতৃত্ব দেয়া হয়েছে, এবার থামব। দুপুর গড়াতেই আনুষ্ঠানিক ঘোষণা। এরপর ৩৫ মিনিট ধরে চলল প্রশ্নোত্তর পর্ব। নিজের ইচ্ছায় নেতৃত্ব ছাড়লেন নাকি বিসিবি থেকে চাপ ছিল- এ প্রশ্নে মাশরাফী সরাসরিই বলেছেন, সিদ্ধান্তটা আমিই নিয়েছি।

অনেক ভেবেচিন্তে কখনোই সিদ্ধান্ত নেন না মাশরাফী। এবারও ব্যতিক্রম হল না। রাতেও ছিলেন দ্বিধায়। সকাল হতেই নিয়ে নিলেন কঠিন সিদ্ধান্তটা। বোর্ড থেকে সরাসরি চাপ ছিল না। তবে মাশরাফীর নেতৃত্ব নিয়ে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সে কথার অনুচ্চারিত স্বীকারোক্তি তো মাশরাফীর এসব কথাই।

Banglabid

‘সত্যি বলতে এতো ভাবাভাবি করিনি। আমার কাছে মনে হয় সবাই, যে কেউ, আপনি যদি বাইরের চিন্তা করেন, সবাই চাচ্ছে ২০২৩ এর জন্য নতুন অধিনায়ক আনার সময় হয়েছে। তো আমাকে কিন্তু ভাবা উচিত, আমি মনে করি আমার ভাবা উচিত ছিল। ভাবার চেষ্টা করেও আমি আসলে এতো ভাবতে পারিনি। আমি আসলে এতো ভাবিনি। আজকে সকালে মনে হয়েছে, দ্যাটস এনাফ! টু বি অনেস্ট, আজকে সকালেই মনে হয়েছে। কালকে পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিলাম। কিন্তু আজকে সকালে মনে হয়েছে, ইটস এনাফ।’

‘তবে যে কথাগুলো হয়েছে বা হচ্ছে সেগুলো আমার জায়গায় আপনি হলেও আপনাকে ভাবাবে। এটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার। তবে যে কথাগুলো হয়েছে, আমি আশা করবো সে কথায় যেন স্থির থাকে। পরবর্তী অধিনায়ক যেন হয় ২০২৩ এর বিশ্বকাপ পর্যন্ত। এমন যেন না হয় বিশ্বকাপের একবছর আগে হঠাৎ বলা হল ওকে দিয়ে চলছে না। এমনটা বাংলাদেশে অহরহ হয়। সেটা হলে কিন্তু যে প্রক্রিয়াটা চালু হয়েছে সেটায় স্থির থাকা হল না। বিশ্বাস করি আমি পেশাদারিত্বের সঙ্গে সিদ্ধান্তটা নিয়েছি। আশা করব যারা পরবর্তী অধিনায়ককে নিয়ে ভাববে তারাও যে পেশাদারিত্ব নিয়ে আলোচনা করেছে, সেটা যেন ধরে রাখে। তাকে পর্যাপ্ত সময় দিয়ে তারপর যেন ২০২৩ এর চিন্তা করা হয়।’

কিছুদিন আগেই বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দেন ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হবে। বোর্ডের ভাবনাকে সম্মান জানিয়েই সরে গেলেন মাশরাফী। দেশেসেরা অধিনায়কের একটাই আকুতি, ভবিষ্যত ভাবনা নিয়ে বিসিবি যেন স্থির থাকে। হুট করেই যেন বদলে না যায় অধিনায়কের চেয়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে তিনজনকে উত্তরসূরি দেখছেন মাশরাফী

পরবর্তী

রামিন’স ফার্ম: সিডনির বুকে একখণ্ড সবুজ বাংলাদেশ

পরবর্তী

রামিন’স ফার্ম: সিডনির বুকে একখণ্ড সবুজ বাংলাদেশ

ওয়েব সিরিজটির জন্য আমাকে উর্দু শিখতে হয়েছে: মিথিলা

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT