চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ পূর্বাহ্ন ২৮, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

বিএনপি জোটের বর্জনের পরও ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে ২ কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, ফাঁকাগুলির ঘটনা ঘটে। এসময় এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে। সংঘর্ষের ঘটে কবি নজরুল কলেজেও। ২ দফা হাতবোমা বিস্ফোরণ ও সংঘর্ষের কারণে ঐ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

খিলগাঁও-এ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সরদার ফয়সাল বাশারকে তালতলা নূরবাগ মসজিদের সামনে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, আওয়ামী লিগের বিরোধী প্রার্থী মোশতাক আহমেদ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ফয়সালের সমর্থকরা।

রাজধানীর কমলাপুর ও মানিকনগরে ভোটকেন্দ্রের সামনে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দু’পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জ ও গুলির ঘটনা ঘটে।

মানিক নগরে ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে এবং কয়েক রাউন্ড ফাকা গুলি ছোঁড়ে। এতে আহত ৫ জন আহত হয়।

ঢাকা দক্ষিণের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ করে বিএনপি। এ কেন্দ্রে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটে। সকাল সাড়ে ৮টায় ঘটনার পর সাময়িকভাবে ভোটগ্রহণ প্রায় সোয়া ২ ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়।

Reneta

এছাড়াও শাখারীবাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের পর ভোটগ্রহণ কিছুক্ষণ বন্ধ ছিল।

ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর এলাকার একটি ভোট কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর একজন সমর্থককে মারধরের ঘটনা ঘটে। এতে ওই ব্যক্তির মাথা ফেটে যায়।

ঢাকা দুই সিটি ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT