চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুললেন কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৪:১২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২০
- লিড নিউজ, রাজনীতি
A A

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: আমাদের রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বিএনপি। তাদের মহাসচিব নির্বাচনী কার্যক্রমে অংশ নিলে আমি পারছি না কেন? এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড?

শুক্রবার তেজগাঁওস্থ এলেনবাড়িতে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোন অফিসে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল (প্রতিকৃতি) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন: আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা করতে পারবেন না। বিএনপির মহাসচিব নির্বাচনী ক্যাম্পেইন করতে পারবেন কিন্তু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সেটা করতে পারবেন না। এটাকি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? নির্বাচন কমিশনের কাছে আমি জানতে চাই এটা কেমন লেভেল প্লেয়িং ফিল্ড। এখানে মির্জা ফখরুল ইসলাম আছে, আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি নেই!

ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রেখে বলেন: বিএনপি জনসম্মুখে প্রচার চালাতে পারবে অথচ আওয়ামী লীগের ক্ষমতাসীন সংসদ সদস্যরা কেন পারবেন না, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থেকেই যায়।

প্রতিবেশি দেশ ভারতের নির্বাচনী আইনের উদাহরণ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ভারতের বিধানসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন, অথচ আমরা তা পারি না। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সড়ক ও জনপথের ঢাকা জোন অফিসে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন

প্রশ্ন তুললেও নির্বাচনী আইন শতভাগ মেনে চলার অঙ্গীকার করেন কাদের। বলেন: আমরা তারপরও বলব– নির্বাচন কমিশনের দেয়া আচরণবিধি আমরা পালন করব। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এ আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলছি।

Reneta

আগামি ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে প্রচার। এবারই প্রথম দুই সিটির প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলেভেল প্লেয়িং ফিল্ডসিটি করপোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এসে বিচারের মোকাবেলার আহবান

জুলাই ৫, ২০২৬

বিলবোর্ড ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT