১২তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০১৬’র আনুষ্ঠানিক সূচনা কার্যক্রমের ঘোষণা দেয়া হয়েছে। ৬টি বিভাগে দু’টি প্রতিষ্ঠান ও ১২ জন উদ্যোক্তাকে এ পুরস্কার দেবে সিটি ফাউন্ডেশন।
চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।
ডেইলি স্টার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশে সিটি ব্যাংক এনএ’র এমডি ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ এবং অন্যরা।







