চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটিং সার্ভিস নাকি লোকাল বাস, কী চান যাত্রীরা

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
২:০৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

সিটিং সার্ভিস আর লোকাল বাসের মধ্যে আপনি কোনটি চান? এমন প্রশ্নের উত্তরে রাজধানীর গণপরিবহনের যাত্রীরা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন।

সিটিং সার্ভিস বন্ধের পর গণপরিবহনের অভাবে জনদুর্ভোগে ভোগা যাত্রীদের কেউ বলছেন, সিটিং সার্ভিসই ভালো ছিলো। ভাড়া বেশি হলেও আরামে নিজ গন্তব্যে যাওয়া যেত। আবার অনেকে বলছেন, লোকাল হওয়াতে সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের উপকার হয়েছে।

জনদুর্ভোগের এ বিষয়ে বুধবার রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের যাত্রীরা চ্যানেল আই অনলাইনকে এসব কথা বলেছেন। চ্যানেল আই অনলাইন জানতে চেষ্টা করেছে লোকাল সার্ভিসের কারণে রাজধানীবাসী কী ধরনের দুর্ভোগ পোহাচ্ছেন?

Banglabid

শিক্ষার্থী শামীমা অাক্তার জানান, সিটিং সার্ভিস না থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে সিটিং ভাড়া রাখছে। বাসে লোক নিচ্ছে অনেক বেশি কিন্তু ভাড়া অাগেরটাই আছে। ভাড়া কম রাখতে বলা হলেও তারা কম রাখছেন না।      কয়েকজন যাত্রী বলছেন, সিটিং সার্ভিস বন্ধের পর অল্প দুরত্বের ভাড়া কমলেও বেশি দুরত্বের ভাড়া অাগের চেয়েও বেড়ে গেছে।

এছাড়া সিটিং সার্ভিসে ভাড়া বেশি থাকলেও শৃঙ্খলা মেনে যাতায়ত করা যেত বলেও বলছেন অনেকে। আর এখন লোকাল বাসে অতিরিক্ত যাত্রী নেয়ায় মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের কবলে পড়ছে বলে জানান তারা।

একই সুর শোনা গেল লাব্বাইক পরিবহনের হেলপার মান্নানের কণ্ঠে। মান্নান বলেন, সিটিং সার্ভিসই ভালো। প্রত্যেকদিন যাত্রীদের অভিযোগ শুনতে শুনতে আর ভালো লাগে না। কেউ বলে টাকা হারিয়ে গেছে, কেউ বলে মোবাইল নেই। এখন সাত টাকার জায়গায় অাগে দশ টাকা দিলেও শান্তিতে যেতে পারত যাত্রীরা।অন্যদিকে এসব বিষয় বিবেচনা করে দিকে জনস্বার্থ বিবেচনা করে রাজধানীতে সিটিং সার্ভিস ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

Reneta

ভাড়া নিয়ে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (১৬ এপ্রিল) থেকে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ রয়েছে। বিষয়টি তদারকি করতে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ফলে রাস্তায় কৃত্রিমভাবে গণপরিবহনের সংকট তৈরি করা হয়েছে। ফলে গাড়ি সংকটের কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

ছবি ও ভিডিও: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিটিং সার্ভিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্বশুরবাড়িতে জামাই খুন

পরবর্তী

মুদ্রণ সংবাদপত্রের ভবিষ্যৎ কী?

পরবর্তী
Copies of the Guardian newspaper are displayed at a news agent in London August 21, 2013. British Prime Minister David Cameron ordered his top civil servant to try to stop revelations flowing from the Guardian newspaper about U.S. and British surveillance programmes, two sources with direct knowledge of the matter said. REUTERS/Suzanne Plunkett (BRITAIN - Tags: MEDIA POLITICS) - RTX12S8X

মুদ্রণ সংবাদপত্রের ভবিষ্যৎ কী?

বাবরি মসজিদ ভাঙ্গা: বিজেপির উচ্চ পর্যায়ের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাস্তায় রোবট পুলিশ: কমেছে ট্রাফিক আইন লঙ্ঘন

আগস্ট ২০, ২০২৬

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT