আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে ১৫ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষের তথ্য চুরি যাওয়ার বিষয়টি স্বীকার করেছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিকল্পিতভাবে সরকারি স্বাস্থ্য বিষয়ক তথ্যভাণ্ডারে ঢুকে তথ্য হাতিয়ে নেয়া হয়েছে।

বিবিসি জানায়, ২০১৫ সালের মে থেকে ৪ জুলাইয়ের মধ্যে যারা ক্লিনিকে গেছেন তাদেরকেই টার্গেট করেছে হ্যাকাররা।

‘চুরি করা তথ্যের মধ্যে রয়েছে নাম ও ঠিকানা। তবে মেডিকেল রেকর্ড নয়। কিছু ক্ষেত্রে রোগীকে দেওয়া ওষুধের তথ্য রয়েছে।’

এর আগে গত বছর সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়।

বিষয়:তথ্য চুরি সিঙ্গাপুর হ্যাক হ্যাকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…