১৩ জন প্রবাসী বাংলাদেশীকে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাদের ‘কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন’ বা সিআইপি কার্ড দেয়া হয়েছে। এর মধ্যে ৩ জন একই পরিবারের।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত কয়েকজনের হাতে কার্ড তুলে দেন।
সঞ্চয় অধিদপ্তরের ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে ১ মিলিয়ন ডলার আর ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে ৮০ মিলিয়ন টাকা বিনিয়োগকারীদের মধ্য থেকে সিআইপি নির্বাচন করা হয়।
ভবিষ্যতে এ বিনিয়োগসীমা কমানোর দাবি জানিয়েছেন সিআইপিরা।









