চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিআইপি সম্মাননা পাচ্ছে ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৩ অপরাহ্ন ১৩, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

২০১৭ সালে দেশের শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪৮ ব্যক্তিকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে (সিআইপি-শিল্প) নির্বাচিত করেছে সরকার। ২০১৭ সালের জন্য মনোনীত এসব সিআইপিরা এক বছরের জন্য পরিচয়পত্র পাবেন, যা দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন।

বুধবার শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সিআইপি সম্মাননা দেয়া হবে।

এর আগে শিল্প মন্ত্রণালয় থেকে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিআইপি কার্ড সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য, উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪ অনুযায়ী, ২০১৭ সালের জন্য ৪৮ জন ব্যবসায়ী ও উদ্যোক্তাকে নির্বাচিত করা হয়।

Reneta

জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের ৬ জনসহ মোট ৮টি ক্যাটাগরিতে ৪২ জনকে সিআইপি সম্মাননা দেয়া হবে। এনসিআইডি ক্যাটাগরিতে সিআইপি (শিল্প) নির্বাচিত হয়েছেন ৬ জন, বৃহৎ শিল্প (উৎপাদন) খাতে সিআইপি হয়েছেন ১৫ জন, বৃহৎ শিল্প (সেবা) খাতের ৫ জন, মাঝারি শিল্প (উৎপাদন) খাতে ৯ জন, মাঝারি শিল্প (সেবা) খাতের ৩ জন, ক্ষুদ্র শিল্প (উৎপাদন) খাতের ৫ জন, ক্ষুদ্র শিল্প (সেবা) খাতের একজন, মাইক্রো শিল্প খাতে দুইজন এবং কুটির শিল্প খাতে ২ জন সিআইপি শিল্প হিসাবে নির্বাচিত হয়েছেন।

এনসিআইডি ক্যাটাগরি
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশন (বিইএফ) এর সভাপতি সালাহউদ্দিন কাশেম খান এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর সভাপতি মির্জা নূরুল গণী শোভন।

বৃহৎ শিল্প উৎপাদন
বিএসআরএম স্টিলসের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, ডিএন্ডএস প্রিটি ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, জিন্নাত ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, নান্নু স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বি এম শোয়েব, হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, আরএকে সিরামিকস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, বাদশা টেক্সটাইলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া, বিবিএস ক্যাবলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু নোমান হাওলাদার, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান, মীর সিরামিক লিমিটেডের পরিচালক মাহরিন নাসির, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, ইউনিভার্সেল জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

বৃহৎ শিল্প সেবা
এসটিএস হোল্ডিংস লিমিটেডের খন্দকার মনির উদ্দিন, নাভানা রিয়েল এস্টেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, দিন সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান, মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী।

মাঝারি শিল্প উৎপাদন
মেসার্স জজ ভূঁইয়া টেক্সটাইল মিলসের স্বত্বাধিকারী ফাইজুর রহমান ভূঁইয়া, প্রমি এগ্রো ফুডস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান, অকোটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান, মেসার্স সিটাডেল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিদুল ইসলাম খান, মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁইয়া লিটন, ফু-ওয়াং ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, ফারইস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজমত রহমান, কুলিয়ারচর সি ফুডস কক্সবাজার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মুসা মিয়া, বসুমতি ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেড এম গোলাম নবী।

মাঝারি শিল্প সেবা
মাঝারি শিল্প সেবা খাতে নাভানা লিমিটেডের চেয়ারম্যান শফিউল ইসলাম, শান্তা হোল্ডিংস লিমিটেডের পরিচালক জেসমিন সুলতানা, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ইঞ্জিনিয়ার্স লিমিটেডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন।

ক্ষুদ্র শিল্প উৎপাদন
এই খাতে অন্বেষা স্টাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ এম আসেক, সোনালী ফেব্রিক অ্যান্ড টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হোসেন, কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজবার রহমান, আমানত শাহ উইভিং প্রসেসিং লিমিটেডের পরিচালক রেজাউল করিম, হান্ড্রেড প্লাস লিমিটেডের পরিচালক সৈয়দ হারুন গনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিল্পসিআইপি কার্ডসিআইপি সম্মাননা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT