চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ৩টা পর্যন্ত ‘তালাবদ্ধ’ ছিলেন প্রিজাইডিং অফিসার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৬:১৬ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ভোটগ্রহণ শুরুর পর থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ‘তালাবদ্ধ’ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১১৪জন এবং মহিলা ভোটার ২ হাজার ১৫৯জন। ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে চার মেয়র প্রার্থীর নজরও ছিল এই কেন্দ্রটির দিকে।

শনিবার সকালে ভোট গ্রহণ শুরু থেকেই উত্তেজনা বিরাজ করছিলো কেন্দ্রটিতে। হামলা, ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে এখানে।

Banglabid

নৌকা সমর্থিত প্রার্থীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠে ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দেয়ার। আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) এবং বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান (ধানের শীষ) এমন অভিযোগ করেন।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদক জানান, সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত বিষয় ছিল ভোটগ্রহণ শুরুর কিছু সময় পর থেকেই প্রিজাইডিং অফিসার সুজন নাথকে কক্ষ ভেতরে রেখে দরজা তালাবদ্ধ রাখা।

তিনি আরও জানান, বেলা সাড়ে ৩টা পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল।

Reneta

কক্ষের সামনে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেন, ‘স্যার বাইরে তালা দিয়ে ভিতরে বসে আছেন।’

পরে তালা খুলে প্রিজাইডিং অফিসার অভিযোগ সম্পর্কে বলেন, ‘ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দেয়ার অভিযোগ কেউ করেনি।’

এই কথা বলে তিনি আবারও ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে তার সাথে সাংবাদিকরা আর যোগাযোগ করতে পারেননি।

এ বিষয়ে বিএনপি প্রার্থী এসএমএ ছোবহান বলেন, ‘ধনবাড়ী সরকারি ডিগ্রী কলেজে কেন্দ্রে ভোটারদের ফিঙ্গার রেখে বের করে দিয়ে নৌকা প্রার্থীর সমর্থিতরা নৌকায় ভোট দেয়। প্রিজাইডিং অফিসারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিকার পাওয়া যায়নি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে হয়েছে। আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT