চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্য জগতের আলো কবিগুরুর ১৫৫তম জয়ন্তী

রাজীব দাসরাজীব দাস
৮:২৮ পূর্বাহ্ণ ০৮, মে ২০১৬
বাংলাদেশ
A A

পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জয়ন্তী। অমর সব সৃষ্টি নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব অঙ্গণে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে বাঙালি জাতিকে গর্বিত করে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

বহুমাত্রিক গুণে সমৃদ্ধ রবীন্দ্রনাথ বাঙালির সাহিত্যের জগতে আজও আলো হয়ে আছেন। সারাদেশে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হবে। চ্যানেল আই প্রাঙ্গনে হবে ‘এবি ব্যাংক-চ্যানেল আই’ রবীন্দ্র মেলা।

৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ, ৯৫টি ছোটগল্প এবং প্রায় দু’হাজার গান রচনা করে বাংলা সাহিত্যের ভান্ডারকে যিনি সমৃদ্ধ করেছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ রবীন্দ্রনাথের জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।

জন্ম থেকে বাড়ির সংস্কৃতির বলয়ে বেড়ে ওঠা মা-বাবার চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ। স্কুলে পা না দিতেই মাত্র আট বছর বয়সে লিখেছেন প্রথম কবিতা। ১৩ বছর বয়সে ‘অভিলাষ’ কবিতাটি প্রকাশিত হয় ভানুসিংহ ছদ্মনামে। রবীন্দ্রনাথ শিল্পের যেখনে ছুঁয়েছেন যাদুর কাঠি সেখানে প্রতিষ্ঠা করেছেন বিস্ময়কর শিল্পপ্রাণ।

বিংশ শতাব্দীর প্রথম ভাগে প্রেম প্রকৃতি ও জীবনের প্রতি বাঙালির বাধকে জাগিয়ে তুলেছিলেন তিনিই। পৃথিবীতে রবীন্দ্রনাথই একমাত্র কবি যার গান একাধিক স্বাধীন দেশের জাতীয় সংগীতে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন রবীন্দ্রনাথ।

সাহিত্যের সব শাখায় সোনা ফলিয়ে রবীন্দ্রনাথ চিত্রকর্মে হাত দেন জীবনের সত্তর বসন্ত পেরিয়ে। প্রায় আড়াই হাজার ছবি এঁকে নিজের প্রতিভার ষোল আলাই পূর্ণ করেন তিনি। জীবনের শেষ চার বছরের বেশির ভাগ সময় অসুস্থ অবস্থায় পার করেন তিনি।

Reneta

মৃত্যুচিন্তা থেকে এ সময় লেখা কবিতাগুলোতে সৃষ্টি হয়েছে অবিস্মরণীয় পংক্তিমালা। দীর্ঘদিন রোগে ভুগে ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ দেহত্যাগ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমৃত্যু মানবতা আর জীবনের জয়গান গাওয়া এ মহাপুরুষ বাঙালি সংস্কৃতিতে ও চেতনায় বেঁচে আছেন, থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্রনাথ ঠাকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT