চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাল্লু মামার সঙ্গে ভাগ্নের দুষ্টুমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৬
বিনোদন
A A

সালমান খান বরাবরই বাচ্চাপ্রেমী। তাই যেখানেই বাচ্চা, সেখানেই দাবাং খানের দুষ্টুমি। এবার অবশ্য সেই দুষ্টুমি অন্যের বাচ্চার সঙ্গে নয়; নিজের ভাগ্নের সঙ্গে।

অার এই দুষ্টুমির সুযোগ করে দিতে ভাগ্নে আহিল শর্মাই এলেন মামার শুটিং সেটে।

বর্তমানে কবীর খানের পরিচালনায় ‘টিউবলাইট’ সিনেমার শুটিং করছেন সালমান। সেখানেই মামুর সঙ্গে দেখা করতে বাবা আর্য়ূশ শর্মার সঙ্গে ছুটে গেলেন ছয় মাসের আহিল। শুটিং সেটে মামাকে দেখতে আহিলের সে কি হাসি। বাধভাঙ্গা সেই হাসিতে সাল্লু ভাইও দুষ্টুমি করতে ছাড় দিলেন না খান পরিবারের সবচেয়ে ছোট্ট সদ্স্য আহিলকে।

মামা ভাগ্নের সেই দুষ্টুমি আর ভালোবাসায় মাখা ছবিটি মা অর্পিতা শর্মা টুইট করেছেন। টুইটে অর্পিতা লিখেছেন: ‘এই ফ্রেমে আমার জীবন। আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে। আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সুখ। আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ’।

‘টিউবলাইট’ ছবিতে সালমান খানের বিপরীতে প্রথমবারের মতো চীনা অভিনেত্রী জু জু অভিনয় করছেন। গত ৮ আগস্ট থেকে শুরু হয়েছে এ ছবির শুটিং।

জনপ্রিয় পরিচালক কবীর খান রেকর্ড গড়া বাজরাঙ্গি ভাইজান’র পর ‘টিউবলাইট’ নিয়েই ফিরছেন। ছবিতে সালমান খানকে অটিস্টিকের ভূমিকায় দেখা যাবে। ১৯৬২-র ইন্দো-চায়না যুদ্ধের পটভূমিকায় তৈরি হচ্ছে রোমান্টিক এ ছবিটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ব্রিটেন: ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT