ফুটবল

সালাহকে নিয়ে আলোচনাই আমার দরকার: ক্লপ

সালাহ ও ক্লপের হাসিমুখে সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের খেলোয়াড় সালাহ ও কোচ ক্লপের মধ্যে বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আমি ব্যাপারটা নিয়ে খুশি। কারণ এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা আসলেই ভালো। (সিদ্ধান্ত) নির্ধারণকারী পক্ষগুলো একে অন্যের সঙ্গে আলোচনা করছে এবং এটাই আমার দরকার।’

মোহাম্মদ সালাহর লিভারপুলে থাকবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। এ প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে গত সোমবার সংবাদ সম্মেলনে এভাবেই নিজের কথা জানান দলটির কোচ ইয়ূর্গেন ক্লপ।

বিভিন্ন গণমাধ্যমে এমন খবর বেরিয়েছে যে, সালাহ নাকি দীর্ঘমেয়াদী অলরেডদের ডেরায় থাকার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও বিষয়টি নাকচ করে দিয়েছেন ক্লপ।

আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচের আগে মোহাম্মদ সালাহর সঙ্গে ক্লাবের চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকার কথাও ক্লপ জানান।

প্রথমে জানা গিয়েছিল, বেতন বাড়ালে লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করবেন মোহাম্মেদ সালাহ। ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বেতনে নাকি তিনি বর্তমান ক্লাবেই থাকবেন। পরে খবর মেলে, দাবি পূরণে অর্থনৈতিক ঝামেলায় পড়তে হতো অলরেডদের। তাই কয়েকমাস আলোচনার পর দাবি-দাওয়া কমাচ্ছেন সালাহ।

২০২৩ সালের পর আরও চার বছরের জন্য সালাহর সাথে চুক্তি করতে চাচ্ছে লিভারপুল। নতুন চুক্তিতে তারকা ফরোয়ার্ডের সাপ্তাহিক বেতন হতে চলেছে ৪০ হাজার পাউন্ড, যা ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোনালদোর বেতনের সমান।

আফ্রিকান নেশন্স কাপ থেকে ক্লাব ফুটবলে ফিরে মিশরীয় তারকা ১১ ম্যাচে ৫ গোলের বেশি করতে পারেননি। বিষয়টি সালাহর মানের সঙ্গে বেমানান হলেও তার ফর্ম নিয়ে চিন্তিত নন ক্লপ।

বিষয়:ক্লপ চ্যাম্পিয়ন্স লিগ বেনফিকা লিভারপুল সালাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…