চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান-বানসালির বিরোধে পেছালো ‘ইনশাআল্লাহ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

সব ঠিক ছিলো। শোনা যাচ্ছিলো আগামী বছরের ঈদে ধুমধামে মুক্তি পাবে সালমান-আলিয়ার প্রথম ছবি ‘ইনশাআল্লাহ’। কিন্তু ছবি শুরুর আগেই ঝামেলার মুখে বিগ বাজেটের এই ছবি! ছবির পরিচালক সঞ্জয় লীলা বানসালির সাথে সালমানের মতানৈক্য তৈরী হওয়ায় এখন ছবির ভবিষ্যতই নাকি অনিশ্চিত! 

২৫ আগস্ট (রবিবার) সন্ধ্যায় সালমান নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানান, আগামী বছরের ঈদে মুক্তি পাচ্ছে না ‘ইনশাআল্লাহ’। এর ঠিক পরদিনই ২৬ আগস্ট বানসালি প্রোডাকশনের অফিসিয়াল পেজ থেকেও একই বিষয় নিশ্চিত করা হয়।

সালমান ও আলিয়ার এই ‘ইনশাআল্লাহ’ ছবির অনিশ্চিত ভবিষ্যৎ এর কারণ সম্পর্কে সে সময় কেউ মুখ না খুললেও বিষয়টি নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম স্পটবয়.কমকে এক সূত্র জানান যে, মূলত শুটিংয়ের সময় নিয়ে সালমান ও বানসালির ভেতর মতবিরোধের কারণেই ‘ইনশাআল্লাহ’ ছবির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

বানসালি পরিচালিত ‘ইনশাআল্লাহ’ ছবির শুটিংয়ের জন্য ১২৫ দিন সময় দিতে চেয়েছিলেন সালমান। কিন্তু বিষয়টিতে নারাজ হন বানসালি। তিনি জানান, অন্তত ৮ মাসের জন্য শুটিংয়ে সময় দিতে হবে। অন্যথায়, ২০২০ সালে মুক্তি পাবে না ছবিটি।

অন্যদিকে মিড-ডেতে বক্তব্য দিয়ে এক সূত্র জানায়, বানসালির ছবিতে কিছু পরিবর্তন করতে চেয়েছিলেন সালমান। বিরতির আগের কাহিনী নিয়ে মাথা না ঘামালেও বিরতির পরের অংশ সালমান হাত দিতে চেয়েছিলেন। কিছুটা পরিবর্তনের জন্য বানসালিকে অনুরোধও করেছিলেন, বিশেষ করে ক্লাইমেক্সে সিনে!

Reneta

আর এটা নিয়ে বানসালির সাথে সালমানের বিরোধ তৈরী হয়। বানসালি তার অভিনয়শিল্পীদের পরামর্শ নিতে পছন্দ করেন ঠিকই, কিন্তু গল্পে কোনো পরিবর্তন নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটসঞ্জয় লীলা বানসালিসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT