বিনোদন

সালমানের সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন দীপিকা!

দীপিকা হাসছেন, সঞ্চালকের সাথে আলোচনা করছেন, টেলিভিশন শোতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা একটি টেলিভিশন শোতে অংশগ্রহণ করছেন, তিনি হাসছেন এবং সঞ্চালকের সাথে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৭ সালে ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় দীপিকা পাডুকোনের। যার পর থেকেই দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

তবে ক্যারিয়ারের শুরুটা ভিন্ন রকমেরও হতে পারতো দীপিকার, সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি।

সাক্ষাৎকারে দীপিকা জানান, ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয়ের পূর্বেই সালমান খানের একটি সিনেমার জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেসময় সেই প্রস্তাবকে প্রত্যাখান করায় সালমানের হাত ধরে বলিউডে আর অভিষেক করা হয়নি দীপিকার।

সাক্ষাৎকারে সালমানের সাথে দীপিকার সমীকরণ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে ‘গেহরাইয়া’ অভিনেত্রী দ্রুত বলেন, “আমাদের সর্বদা একটি সুন্দর সম্পর্ক ছিল এবং আমি সর্বদা তার কাছে কৃতজ্ঞ থাকব। কারণ তিনিই প্রথম ব্যক্তি যিনি আমাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।”

অভিনেত্রী আরও যোগ করেছেন যে, মূলত সেসময় আমি তখন সবে মাত্র মডেলিং শুরু করেছি ফলে চলচ্চিত্রে অভিনয়ের জন্য আগ্রহী ছিলাম না আর সে কারণেই এটির অংশ হতে অস্বীকার করেছিলাম।

সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীপিকা আরও বলেন, সালমান খান আমার মধ্যে যে সম্ভাবনা দেখেছিলেন তা আমার নিজেরও জানা ছিল না। হয়ত তার এক প্রস্তাবের কারণেই আমি আজকের দীপিকা।

সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন অভিনীত সিনেমা ‘গেহরাইয়া’। বরাবরের মতই সেখানেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছেন এই অভিনেত্রী।

বিষয়:অভিনয় দীপিকা পাড়ুকোন বলিউড সালমান খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…