চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের মন্তব্যের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ২৫, জুন ২০১৬
বিনোদন
A A

সালমান খানের ধর্ষণ মন্তব্যের বিরোধিতা করায় এ বার সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হল গায়িকা সোনা মহাপাত্রকে। ‘সুলতান’ সিনেমায় কতটা পরিশ্রম হয়েছে বোঝাতে গিয়ে নিজেকে ‘ধর্ষিতা’র’ সঙ্গে তুলনা করেন সালমান।

সালমানের এমন মন্তব্যের পরেই সমালোচনায় সরব হয় বিভিন্ন মহলে। সালমানের সমালোচনা করে গায়িকা সোনা তার টুইটারে লেখেন, ‘‘ফুটপাত বাসীদের উপর গাড়ি চালিয়ে দেওয়া, কৃষ্ণসার হরিণ হত্যার মতো অপরাধে নাম জড়িয়েছে, তাও তিনি ‘হিরো অফ দ্য নেশন’। আর এত কিছুর পরেও তাকে অনেকে সমর্থন করছেন, এটা অন্যায়। ভারতে এই ধরনের সমর্থকে ভরে গিয়েছে।

অবশ্য তার এই পোস্টের প্রায় সঙ্গে সঙ্গেই গায়িকার উদ্দেশে সালমান-ভক্তদের একের পর এক কটুক্তি আছড়ে পরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

তাকে ব্যঙ্গ-বিদ্রুপ তো করা র সঙ্গে সঙ্গে একধাপ এগিয়ে ধর্ষণের হুমকিও দেওয়া হল। সোনা অবশ্য এর পাল্টা প্রতিবাদ করেছেন। তিনি টুইটারে লেখেন, গত ৪৮ ঘণ্টায় আমি অশ্লীল ছবিসহ প্রায় ১০০০টি ধর্ষণের হুমকি পেয়েছি। তার সমর্থকদের এ হেন প্রতিক্রিয়ার পরও তিনি চুপ, এই ঘটনায় আমি স্তম্ভিত।

সালমান আপনার সমস্ত ভক্তরা আমাকে যে ধরনের হুমকি দিচ্ছে তাতে নিশ্চই আপনি নিজেকে প্রকৃত হিরো মনে করছেন। এরপর তিনি আরও কড়া ভাষায় বলেন, কে আমার কাজ বন্ধ করবে! সালমান? সেই প্রতিভাবান খুনি? ও কেন, কেউই আমার কাজ বন্ধ করতে পারবে না।

সালমানের বিতর্কিত মন্তব্য নিয়ে সারা দেশে শোরগোল চলছে। বলিউডের বেশির ভাগ তারকাই অবশ্য হয় এ বিষয়ে মুখে কিছুই বলছেন না। হাতে গোনা কয়েক জন তারকা যারা এগিয়ে এসেছেন প্রতিবাদে সামিল হয়েছেন তাদের মধ্যে সোনা মহাপাত্র একজন।

ট্যাগ: বলিউডসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অগ্নিদগ্ধ দু’শিশুর জন্য আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন

পরবর্তী

‘বাবুল আক্তারকে গৃহবন্দী করার সিদ্ধান্ত হয়েছিল’

পরবর্তী

‘বাবুল আক্তারকে গৃহবন্দী করার সিদ্ধান্ত হয়েছিল’

এবার ব্রিটেন থেকে ‘স্বাধীনতা’ চায় লন্ডন শহর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT