সালমানের ‘ভারত’ থেকে ক্যাটরিনার বিদায়!

একের পর এক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি ‘রেস থ্রি’ মুক্তির পর এবার কাজ শুরু হতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ভারত’-এর। যেখানে সালমানের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে এবং সাথে থাকবে দিশা পাটানিও।
কিন্তু সম্প্রতি এক গুঞ্জন শোনা যায় বলিউডে। জানা যায়, প্রিয়াঙ্কা চোপড়া ও দিশা পাটনির সঙ্গে ক্যাটরিনা কাইফও নাকি সালমান খানের ‘ভারত’ ছবিতে অভিনয় করবেন। তবে কি সত্যিই এমনটা হতে যাচ্ছে!
ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ‘ভারত’ সিনেমায় অভিনয় করার জন্য ক্যাটরিনাকে প্রস্তাব দেওয়া হয়ছিল। কিন্তু যে ধরনের চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফকে প্রস্তাব করা হয়েছিল, সেটি তার মতো বড় তারকার পছন্দ না হবারই কথা! অত্যন্ত স্বল্প পরিসরের একটি চরিত্র ছিল তার জন্যে। আর সেই কারণেই ক্যাটরিনা এবং টিম ‘ভারত’-এর আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ‘ভারত’ সিনেমায় থাকছে না ক্যাটরিনা।
এদিকে শোনা যাচ্ছে ‘ভারত’ ছবিতে নাকি অভিনয় করতে পারেন নবাগতা রিয়া চক্রবর্তী। তাহলে কি ক্যাটরিনা কাইফকে দেওয়া চরিত্রেই এবার রিয়াকে বেছে নিলেন প্রযোজক অতুল অগ্নিহোত্রী? আপাতত বিষয়টি অজানাই থাকছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে।





