চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের নামে শুটিং ফ্লোর-সড়ক চাইলেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

অমর নায়ক সালমান শাহ’র ৪৮তম জন্মদিন বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। আর এই দিনে রাজধানীর মধুমিতা সিনেমা হলে উদ্বোধন হলো তাঁকে স্মরণ করে সাত দিনব্যাপী জন্মোৎসব আয়োজনের। আর এখানেই দাবী উঠলো এফডিসিতে সালমান শাহ’র নামে শুটিং ফ্লোর করার!

‘সালমান শাহ জন্মোৎসব’ আয়োজন করছে ঢুলি কমিউনিকেশন। তাদের আমন্ত্রণেই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বর্তমান ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান। শাকিব আসার সাথে সাথে স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মধুমিতা হল।

কেক কেটে  ‘সালমান শাহ জন্মোৎসব’-এর উদ্বোধন ঘোষণার আগে সালমানকে নিয়ে স্মৃতিচারণ করেন শাকিব। তিনি বলেন, স্কুলে থাকতে প্রথম সিনেমা হলে গিয়ে সালমান শাহ’র ছবি দেখেছিলেন।

স্বপ্নের নায়কের জন্মোৎসব পালনের উদ্বোধক হতে পেরে নিজেকে ‘সৌভাগ্যবান’ বলেও মন্তব্য করেন শাকিব।

তিনি বলেন, আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। কারণ আমার হাত দিয়ে সালমান ভাইয়ের মতো শিল্পীর জন্মদিনের কেক কাটতে পারছি। তবে আরো আনন্দিত হতাম, যদি তিনি আমাদের পাশে থাকতেন। তো এটা যেহেতু হওয়ার নয়, তাই সবাইকে বলছি তার জন্য দোয়া করুন। ওপাড়ে যেন তিনি ভাল থাকেন। এই শুভক্ষণে সালমান ভাইয়ের জন্য আমাদের তো আর কিছুই করার নেই, শুধু দোয়া করা ছাড়া।


তখন দর্শক সারি থেকে সালমান শাহ’র নামে এফডিসিতে শুটিং ফ্লোর করার দাবী উঠে, আর এটার প্রস্তাবক যেন শাকিব খানই হন, এমনটাও বলা হয়।

Reneta

তাদের উদ্দেশ্য করে শাকিব খান বলেন, এফডিসির ভেতরে সালমান ভাইয়ের নামে একটি শুটিং ফ্লোর কিংবা রাস্তা যেন করা হয়, এজন্য আমি এফডিসি কর্তৃপক্ষের সাথে শিগগির কথা বলবো।

‘সালমান শাহ জন্মোৎসব’-এর উদ্বোধক শাকিব খান ছাড়াও এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। টিএম ফিল্মস নিবেদিত এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গানবাংলা টিভি ও টিএম ফিল্মসের চেয়ারম্যান ও সৌন্দর্য্যবীদ ফারজানা মুন্নী, নির্মাতা সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অরুণ চৌধুরী, চিত্রনায়িকা বুবলী ও নবাগতা জাহারা মিতু।

এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছর ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে দেশে।

এবার ‘সালমান শাহ জন্মোৎসব’-এ প্রদর্শিত হবে একটি করে ছবি, চলবে দৈনিক তিনটি শো। ছবিগুলো হলো: কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে, সত্যের মৃত্যু নেই।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজন্মলিড বিনোদনশাকিব খানশুটিংসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT