চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ছবির সাথে অন্যরা ছবি মুক্তি দিতে কেন ভয় পান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা, হল ভরা দর্শক, টিকেটের লম্বা লাইন। গত এক দশকে সামলান খানের পরপর ১৬টি সিনেমা ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। এর মাঝে ৯টি ছিল ব্লকবাস্টার। তাই সালমানের ছবির সাথে অন্যরা ছবি মুক্তি দিতে চান না দর্শক হারানোর ভয়ে।

গত ১০ বছরে প্রথমবারের মতো সালমান খানের ছবির মুখোমুখি হওয়ার কথা ছিল আরেক সুপার স্টার অক্ষয়ের ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর। তবে করোনা মহামারীর কারণে তা হয়নি। জানা গেছে, ২০২১ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাবে সালমানের ‘রাঁধে।’ মজার বিষয় হলো, ঠিক এক সপ্তাহ আগেই ভূষণ কুমার জানিয়েছেন ‘সত্যমেভ জয়তে টু’ মুক্তি পাবে ঈদে। এখন দেখার পালা যে ভূষণ কুমার ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেন কিনা!

গত কয়েক বছরে বহু ছবির মুক্তি পিছিয়েছে সালমানের ছবির সাথে সংঘর্ষ এড়ানোর জন্য। এক নজরে দেখে নেয়া যাক কয়েকটি ছবির নাম।

ব্রহ্মাস্ত্র: রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০১৯ সালের বড়দিনে। তবে সেই সময়ে ‘দাবাং থ্রি’ মুক্তির ঘোষণা দেয়া হয়। তাই ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তি পিছিয়ে ২০২১ এর গ্রীষ্মে নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসের কারণে মুক্তি দেয়া হয়নি ছবিটি।

সূর্যবংশী: অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল এবছরের ঈদে। কিন্তু সালমানের ছবির সাথে সংঘর্ষ এড়াতে রোহিত শেঠি ছবির মুক্তি এগিয়ে মার্চে নিয়ে আসেন। করোনার কারণে সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় ছবিটি এখনও মুক্তি পায়নি।

সঞ্জু: ২০১৭ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিল রণবীর কাপুরের ‘সঞ্জু’ সিনেমাটি। কিন্তু সেই সময়ে সালমানের ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। ফলে ‘সঞ্জু’র মুক্তি পিছিয়ে দেয়া হয়।

Reneta

রইস: শাহরুখ খানও সালমানের ছবির সাথে সংঘর্ষ এড়াতে চান। ২০১৬ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রইস’ ছবিটির। একই সময়ে মুক্তির ঘোষণা আসে ‘সুলতান’ ছবির। তাই ‘সুলতান’-এর সঙ্গে টক্কর এড়াতে শাহরুখ খানের সিনেমা ‘রইস’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেয়া হয়েছিল।

স্পেকট্রে: ২০১৪ সালের দীপাবলিতে মুক্তি দেয়ার কথা ছিল জেমস বন্ড ছবি ‘স্পেকট্রে।’ কিন্তু সালমানের ‘প্রেম রতন ধন পায়ও’ ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতে এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছিল ‘স্পেকট্রে’র মুক্তি। বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডরাঁধেলক্ষ্মী বম্বসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT