বিনোদন

সালমানের কারণে ভালোবাসা দিবসে ভিকি থেকে দূরে ক্যাট!

বাংলাদেশি তারকারা ফটোশুটে বিভিন্ন পোশাক পরিধান করে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি তারকা বিভিন্ন পোশাক পরে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন, যা বাংলাদেশের বিনোদন জগতের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। ঘটা করে উদযাপন করার কথা থাকলেও ক্যাটরিনা ও ভিকি কৌশলের দেখা হওয়াই অনিশ্চিত হয়ে গেছে। ১৪ ফেব্রুয়ারি সালমানের ‘টাইগার থ্রি’ এর শুটিং-এর জন্য দিল্লীতে থাকতে হতে পারে ক্যাটরিনাকে।

ওমিক্রন ছড়িয়ে পড়ায় ‘টাইগার থ্রি’ এর জানুয়ারির শুটিং স্থগিত হয়ে যায়। জানা গেছে সেই শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে। ১৫ দিন চলবে শুটিং। সেজন্য ১২ অথবা ১৩ তারিখে সালমানের সঙ্গে দিল্লী যাওয়ার কথা ক্যাটরিনার। শুটিং শুরু হওয়ার কথা ১৪ তারিখ থেকে।

দিল্লীতে ‘টাইগার থ্রি’-এর বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে। লাল কেল্লা সহ ঐতিহাসিক বেশ কিছু স্থানে হবে ছবির শুটিং। করোনা পরিস্থিতির কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শুটিং করা হবে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। এরই ধারবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’। -টাইমস অব ইন্ডিয়া

বিষয়:অভিনয় ক্যাটরিনা কাইফ টাইগার থ্রি ফেব্রুয়ারি বলিউড ভালোবাসা দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…