বিনোদন

সালমানের আঁকা ছবি দেখতে পারবেন ভক্তরা

সালমানের আঁকা ছবি দেখছেন ভক্তরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি সালমানের আঁকা একটি চিত্রের সামনে দাঁড়িয়ে দেখছেন, যা একটি মুখের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অভিনয়ের পাশাপাশি সালমান খান যে দারুণ আঁকতে পারেন সেকথা সবার জানা। সালমানের আঁকা ছবি নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে একক চিত্র প্রদর্শনীর। বেঙ্গালুরুর জি গ্যালারিতে ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

সালমানের এই একক শো-টির নাম দেওয়া হয়েছে ‘মাদারহুড: মাদার তেরেসার প্রতি একটি শৈল্পিক শ্রদ্ধার্ঘ্য’। প্রদর্শনীতে মোট তিনটি ছবি থাকবে। এর মধ্যে দুটি বড় ছবি সালমান সম্প্রতি এঁকেছেন।

শুক্রবার থেকেই অবশ্য অনলাইনে গুগল আর্টস অ্যান্ড কালচারে দর্শকরা দুটি ছবি দেখতে পারবেন। তার মাঝে একটির নাম ‘বেগিং ফর পিস’ এবং আরেকটি ‘স্টিল ইন হোপ অব কমপ্যাশন।’

প্রদর্শনী প্রসঙ্গে সালমান বলেন, ‘আমি আমার সিনেমার মাধ্যমে গল্প বলতে চাই। গানের মাধ্যমে বলতে চাই। সংলাপের মাধ্যমে বলতে চাই। মাঝে মাঝে, রঙতুলিতে খালি ক্যানভাস রাঙিয়েও নিজেকে প্রকাশ করতে চাই।

বর্তমানে সালমান ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে। ছবির শেষ অংশের শুটিং চলছে। মনিষ শর্মা পরিচালিত সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউডের আরেক অভিনেতা ইমরান হাসমিকে। সালমানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

বিষয়:চিত্রকর চিত্রশিল্পী বলিউড মাদার তেরেসা সালমান সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…