চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানকে হত্যার পরিকল্পনা ফাঁস!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২০
বিনোদন
A A

সালমান খানকে হত্যা করার পরিকল্পনা করছিলেন শার্প শুটার রাহুল। সালমানের বান্দ্রার বাড়িতে সবসময় নজর রাখতেন এই দুষ্কৃতিকারী। পুলিশের জালে ধরা পরে রাজস্থানের জেলে বন্দি হতে হয়েছে তাকে।

১৫ আগস্ট উত্তরখণ্ডে গ্রেফতার করা হয়েছে রাহুলকে। তবে সালমানকে খুনের পরিকল্পনার জন্য নয়, ফরিদাবাদে প্রবীণ নামের এক ব্যক্তিকে খুনের অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করা হয়। সেই সম্পর্কে জেরা করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে।

জানা গেছে, জানুয়ারি মাসেও সালমানের বাড়ির উপর নজরদারি করতে বান্দ্রায় দুই দিন থেকে গিয়েছেন রাহুল। পুলিশ জানিয়েছে, রাহুলকে সালমান খানের ওপর নজর রাখতে বলেছিলেন গ্যাংস্টার লরেন্স। সুযোগ বুঝে সালমানকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছিল তাকে।

লরেন্সের সঙ্গে সালমানের শত্রুতা পুরনো। রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই বিষ্ণোই উপজাতির রোষের মুখে পড়েন সালমান। তখন থেকেই তাকে হত্যার হুমকি দিয়ে চলেছেন লরেন্স। ২০১৯-এ বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয় রাহুল।

লকডাউনের পুরো সময়টা প্যানভেলের ফার্ম হাউজে কাটিয়েছেন সালমান খান। কিছুদিন আগে তিনি এক দিনের জন্য মুম্বাই এসেছিলেন ‘বিগ বস ১৪’-এর প্রোমোর শুটিং এর কাজে। বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড বিনোদনসালমান খানহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT