বিনোদন

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

সার্ক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য সার্ক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। সার্কের আয়োজনে ছয়দিন ব্যাপী এ উৎসবে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর জাতীয় চলচ্চিত্র কর্পোরেশনের সিনেমা হলে।

সার্কভুক্ত আটটি দেশের ২৪টি চলচ্চিত্রের মধ্যে আছে বাংলাদেশের অজ্ঞাতনামা, অনিল বাগচীর একদিন এবং প্রেমী ও প্রেমী।

২২ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় প্রদর্শিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’। একই দিন বিকাল ৩টা ১৫ মিনিটে প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।

উৎসবের সমাপনী দিনে ২৫ নভেম্বর সকাল ১০টায় প্রদর্শিত হবে তৌকির আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

বিষয়:অজ্ঞাতনামা অনিল বাগচীর একদিন প্রেমী ও প্রেমী সার্ক চলচ্চিত্র উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…