চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাক্ষণ মারামারি করেন সজল-তানজিন তিশা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
বিনোদন
A A

সজল আর তানজিন তিশা খুব ভালো বন্ধু। একে-অন্যকে ছাড়া চলতে পারেন না। তাদের বন্ধুত্বটা এতোটাই মজবুত যে, তা দেখে অনেকের কপালের ভাঁজ পড়ে! এই বন্ধুত্বের সম্পর্কের মধ্যে খুনসুটিতে মেতে থাকেন সজল-তানজিন তিশা। এমনকি সারাক্ষণ তারা মারামারি করেন।

একটা সময় কোনো কারণে তাদের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে। তারা দুজন হয়ে যান দুই মেরুর বাসিন্দা। তখন দুজনেই অনুভব করেন, তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্ব নয়। ভেতরে ভেতরে তারা একে অন্যকে ভালোবাসেন।

এরপরের ঘটনা আরো অন্যরকম। এমন গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘বাতাসে প্রেম ভাসে’। এই নাটকের চিত্রনাট্য করেছেন শিহাব মাসুম এবং পরিচালনা করছেন সহিদ উন নবী।

Banglabid

আজ (মঙ্গলবার) থেকে রাজধানীর উত্তরায় এই নাটকের শুটিং শুরু হয়েছে। শেষ হবে আগামীকাল। জানালেন নির্মাতা নবী।

তিনি বলেন, নাটকের গল্পটা পাঁচ বন্ধুকে নিয়ে হলেও সজল-তানজিন তিশাকে দেখা যাবে ভাইটাল চরিত্রে।

‘ভালোবাসা শুধু মাত্র আনন্দ ও হাসিখুশির মধ্যে থাকে না। ঝগড়ার মধ্যেও যে ভালোবাসা লুকিয়ে থাকে সেটা তুলে ধরা এই নাটকে।’

Reneta

তিনি বলেন, নাটকটি আগামী ঈদে প্রচার হবে। খুব মিষ্টি এবং খুনসুটির একটি গল্পে নির্মাণ হচ্ছে বাতাসে প্রেম ভাসে। আশা করছি, কাজটি সবার কাছে ভালো লাগবে।

সজল-তানজিন তিশা ছাড়াও নাটকে আরো অভিনয় করছেন শামীম হাসান সরকার, জ্যাকি আবদুল্লাহ, নাবিলা প্রমুখ।

সজল বলেন, তিশার সঙ্গে এর আগে অনেক কাজ করেছি। অধিকাংশ নাটক রোমান্টিক হলেও দর্শক পছন্দ করেছেন। ‘বাতাসে প্রেম ভাসে’ কাজটি করতে গিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। কারণ লুকানো ভালোবাসা এই গল্পে দেখানো হয়েছে। যেটা দর্শকদের ভালো লাগবে বলে আমি মনে করি।

তানজিন তিশা বলেন, এবার ঈদের জন্য আমি বেছে বেছে কাজ করছি। সেই দিক থেকে মনে হয়েছে এই নাটকের মাধ্যমে দর্শক নতুন কিছু পাবেন। অনেকেই নিজেদের ভালোবাসা খুঁজে পাবেন গল্প। এখানে অনেক খুনসুটি, দুই বন্ধুর মারামারি, মান অভিমান রয়েছে। সবাইকে বাতাসে প্রেম ভাসে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিন তিশালিড বিনোদনসজলসহিদ উন নবী
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

মাদকবিরোধী অভিযানে হতাহতের ঘটনা খতিয়ে দেখতে মানবাধিকার কমিশনের আহ্বান

পরবর্তী

তরুণ তারকাদের প্রথম বিশ্বকাপ স্মৃতি

পরবর্তী

তরুণ তারকাদের প্রথম বিশ্বকাপ স্মৃতি

বাংলাদেশ-ভারত বিদ্যুত স্টেশন নির্মাণসহ ১৩ প্রকল্প একনেকে অনুমোদন

সর্বশেষ

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT