বিনোদন

আইস্ক্রিনে দেখা যাচ্ছে ‘জ্বীন ৩’

জ্বীন ৩ সিনেমার দৃশ্য, চারজন মানুষ ও এক শিশুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তৈরি, জ্বীন ৩ সিনেমার দৃশ্য যেখানে চারজন মানুষ ও এক শিশুর উপস্থিতি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’-এর সাফল্যে অনুপ্রাণিত হয় নির্মিত হয় ‘জ্বীন ৩’। যা গেল ঈদুল ফিতরে বড়পর্দায় দেখেছেন দর্শক। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটি এবার এলো ওটিটিতে!

‘জ্বীন ৩’ নির্মাণের শুরু থেকেই এর ওটিটি পার্টনার ছিলো আইস্ক্রিন। অবশেষে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিশ্বব্যাপী ডিজিটাল প্রিমিয়ার হলো নুসরাত ফারিয়া ও সজল অভিনীত ‘জ্বীন ৩’ সিনেমাটি!

মুক্তির আগেই চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় এক সংবাদ সম্মেলনে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছিলেন, প্রেক্ষাগৃহে মুক্তির চার মাসের মধ্যেই ওটিটিতে দেখা যাবে ‘জ্বীন ৩’! সে কথাই সত্যি হলো!

হরর ঘরানার ‘জ্বীন ৩’ নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির গানগুলো বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘কন্যা রে’ গানটি সবার মুখে মুখে ছড়িয়ে যায়।

বিষয়:আইস্ক্রিন জাজ জ্বীন জ্বীন ৩ নুসরাত ফারিয়া সজল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…