চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাম্প্রদায়িক অন্ধকারে ঢেকে যাচ্ছে দেশ’

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৬:৫০ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

কওমি মাদ্রাসাকে স্নাতকোত্তর পর্যায়ে সনদের স্বীকৃতি ও ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য অপসারণে পক্ষে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দাবি করেছে, দেশ সাম্প্রদায়িক অন্ধকারে ঢেকে যাচ্ছে।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বলেন: আমাদের প্রিয় মাতৃভূমিকে গ্রাস করার পাঁয়তারা করছে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-ও একইরকম মনে করছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম চ্যানেল আই অনলাইনকে বলেন: ছাত্র ইউনিয়নের বক্তব্যই আমাদের বক্তব্য।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ছাত্র ইউনিয়ন নেতারা বলেন: প্রজাতন্ত্রের সর্বোচ্চ নির্বাহীর পদে থেকে সংবিধানের মৌল চেতনাকে ধারণ না করে হেফাজতে ইসলামের ভাস্কর্য অপসারণের দাবিকে সমর্থন প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সংবিধানের মৌল চেতনার সাথে সাংঘর্ষিক।

তারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় পয়লা বৈশাখ উদযাপনের কর্মসূচিতে বাধা দিচ্ছে হেফাজতে ইসলাম। রংপুরে নববর্ষ উদযাপন স্থলে উদীচী শিল্পী গোষ্ঠীর পূর্ব ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়েছে হেফাজত।

এছাড়া, রাজধানীর হাতিরঝিলে উদীচীর পূর্ব ঘোষিত ও অনুমোদিত কর্মসূচির অনুমোদন বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন।

ট্যাগ: হেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিকের ব্যাটে জিতল রূপগঞ্জ, সানির বোলিংয়ে দোলেশ্বর

পরবর্তী

দোয়েল চত্বরে বৈশাখী পণ্য

পরবর্তী

দোয়েল চত্বরে বৈশাখী পণ্য

শিশুর জন্য দেশি খেলনা

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT