সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতা-কর্মীদের সার্বক্ষনিক সতর্ক পাহারায় থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের সাম্প্রতিক পরিস্থিতিকে আরেক মুক্তিযুদ্ধ উল্লেখ করে বলেন, আদর্শ প্রতিষ্ঠার জন্য মৃত্যু হলেও পথ ছাড়বে না আওয়ামী লীগের নেতাকর্মীরা।






