সামিট গ্রুপ এবং জাপানের জেরা’র সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের দ্বিতীয় দিনে বুধবার তার উপস্থিতিতে টোকিও’র হোটেল নিউ ওটানিতে বাংলাদেশ সামিট গ্রুপ এবং জাপানের জেরা’র সঙ্গে এ সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।
এর আগে সকালে বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান সফরের দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরটি মূলত প্রধানমন্ত্রীর তিনটি দেশ আর এগারো দিনের লম্বা কূটনৈতিক সফরের অংশ।
এই সফর শুরু হয়েছে জাপান দিয়ে। এরপর সৌদি আরব ও ফিনল্যান্ড হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।







