চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামাজিক দূরত্ব না মেনে শুরু যশোর-৬ আসনে ভোট গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, যশোর
A A

স্বাস্থ্যবিধি মানা হলেও সামাজিক দূরত্ব না মেনেই শুরু হয়েছে যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৯টায় ৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। 

তবে ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, অনেকেই করোনা সংক্রমণের ভয় উপেক্ষা করে সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ভোট কেন্দ্র থেকেই সরবরাহ করা হচ্ছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

এদিকে, করোনার অজুহাতে বিএনপি এ নির্বাচন থকেে সরে দাঁড়িয়েছেন। তবে মাঠে আছেন আওয়ামী লীগের প্রার্থী শাহিন চাকলাদার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব।

সরকার দলীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুজনিত কারণে গত ২৮ জানুয়ারি শূণ্য ঘোষণা করা হয় যশোর-৬ সংসদীয় আসনটি। এ আসনে উপ-নির্বাচন দেয়া হলে প্রার্থী হন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান।

ঘোষিত তফসিল অনুযায়ি ভোটগ্রহণের কথা ছিল গেল ২৯ মার্চ। কিন্তু মহামারি করোনার কারণে ২১ মার্চ স্থগিত করা হয় ভোটগ্রহণের তারিখ।

১৪ জুলাই ভোটগ্রহণের তারিখ পুন.ঘোষণার পর বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানালেও জোর প্রচারণায় নামেন আওয়ামী লীগ ও জাপাপ্রার্থী। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩ হাজার ১৮ জন। নির্বাচনের নিরাপত্তায় পুলিশের সাথে কাজ করছে ৬ প্লাটুন বিজিবি। কেন্দ্রগুলো তদারকির দায়িত্বে রয়েছেন ১৪জন ম্যাজিস্ট্রেট ও ২৪টি মোবাইল টিম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপ-নির্বাচনকরোনাকরোনাভাইরাসভোট গ্রহণ চলছে
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT