চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামগ্রিকভাবে সিটি নির্বাচন ভালো হয়েছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

সামগ্রিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘাত সৃষ্টি হয়নি। এ নির্বাচন থেকে ভবিষ্যতে শিক্ষা নিয়ে কাজ করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ‘ভবিষ্যতে নির্বাচনের সময় এবারের নির্বাচনে অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা যত ছিল সেই তুলনায় বড় ধরনের সংঘাত হয়নি।’

Banglabid

নির্বাচনে নেতৃত্বহীন-এলোমেলো বিএনপি’র ফলাফল ভালো মন্তব্য করে তিনি বলেন: ‘বিএনপি যথেষ্ট এলোমেলো, নেতৃত্বহীন। সে অবস্থায় আমার মনে হয় বিএনপি নির্বাচনে ভালো করেছে। বিএনপির পারফরমেন্স বিবেচনা করলে এই ভোটে তাদের ভোটারের সংখ্যা কম নয়। বিরোধীদল হিসাবে তারা র্ব্যথ হয়েছে, তা নয়।’

ভোট কম পড়ার মূল কারণ বিষয়ে ওবায়দুল কাদের বলনে: ‘ভোট কম পড়ার ক্ষেত্রে আগেভাগে শঙ্কা তৈরি করা, মেশিনে ভোট দেওয়া যাবে না এমন সব প্রচারণাও বড় কারণ। ফলে কিছু মানুষের আগ্রহ তো কমতেই পারে। ইভিএম নিয়ে অপপ্রচার অনেক হয়েছে, সরকারি দল নিয়ে, নির্বাচন নিয়ে; এছাড়া বিএনপি সর্তক থাকবে, তারা বাইরে থেকে লোক এনেছে, এসব ইনফরমেশন তো ছিলই। তবে ভালো ইলেকশন হয়েছে। ভবিষ্যতে এই ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো জনমত তৈরি করতে ভূমিকা রাখবে। কেননা, ভোটের রাজনীতিতে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।’

‘‘দুই সিটিতে চট্টগ্রাম-৮ উপনির্বাচন থেকে বেশি ভোট পড়েছে। এখানে ২৭ শতাংশ ভোট পড়েছে। ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যে ভোট পড়ার কথা ছিল তা হয়নি। সাংগঠনিক দুর্বলতার বিষয় আছে। ওয়ার্ড পর্যন্ত দলের কমিটি ঢেলে সাজানো দরকার। আমি সবাইকে বলেছি কমিটি পূর্ণাঙ্গ করা হোক। ওয়ার্ডে ও সিটিতে সম্মেলন করা দরকার।’’

Reneta

তিনি বলেন: ‘ভোট কম পড়ার মূল কারণ, অনেকে ২/৩ দিনের ছুটিতে গ্রামে চলে গেছেন। সাংগঠনিক দুর্বলতাও আছে, তবে এ থেকে শিক্ষা নেয়ার আছে। সংগঠনও শক্তিশালী করা দরকার। ঢাকা সিটি সংগঠনের ইঞ্জিন। তাই ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে হবে।’

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: ‘এগুলো বিক্ষিপ্ত-বিচ্ছন্নভাবে হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। এ ধরনের বড় নির্বাচনে নির্বাচনী যে সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা ছিল তা হয়নি। কিছু লোক আহত হয়েছে। ভালো নির্বাচন হয়েছে এ কথা স্বীকার করতে হবে। কিছু ভুলত্রুটি তো থাকবেই। সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখব। নির্বাচনে বড় ধরনের কোনো সংঘাত কিংবা সংঘর্ষ হয়েছে বলে নজরে আসেনি।’

দুই সিটি করপোরেশন নির্বাচন কীভাবে মূল্যায়ন করবেন জানতে চাইলে তিনি বলেন: ‘মূল্যায়ন করার জন্য আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বৈঠক করবেন। তখন ভোট নিয়ে মূল্যায়ন, বিশ্লেষণসহ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, এমন চিন্তা রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ওভারঅল ভোটের দুর্বলতা নিয়ে দেশে ফিরলেই মিটিং করবেন তিনি।’

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরনির্বাচনসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT