জনপদ

সাভারে যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে নিহত ৩

সাভারে যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে নিহত ৩

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দু’টি বাসের সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০জন।

বৃহস্পতিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে আশুলিয়া বাজারের বড় ব্রিজের মুখে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় আসছিলো। বাসটি আশুলিয়া বাজারের বড় ব্রিজের মুখে পৌঁছালে আব্দুল্লাহপুর ছেড়ে আসা আনন্দসুপার বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

আহতদের আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:সড়ক দুঘটনা সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…