বাংলাদেশ

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু

সাভারের আমিবাজারে আব্দুল আলী মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে একজন ছায়েদুল (৩০) ও অপরজন শাহ আলম (২৫)।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে আব্দুল আলী মার্কেটের নিচ তলা থেকে তিন তলার ছাদের উপরে রশিদ ডেন্টাল সার্জারির সাইনবোর্ড নিয়ে লাগানোর চেষ্টা করেন পাঁচ জন শ্রমিক। ওই সময় মার্কেটের সঙ্গে দিয়ে ঘেষে যাওয়া পল্লীবিদ্যুৎতের মেইন লাইনে জড়িয়ে পড়েন পাঁচ শ্রমিক। ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়। এসময় আহত হয় আরও দুজন।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎতের কর্মচারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:বিদ্যুৎপৃষ্ট সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…