ঢাকা

সাভারে বাস চাপায় নিহত ২

সাভারে বাস চাপায় নিহত ২

সাভার প্রতিনিধি: সাভারে যাত্রীবাহী বাস চাপায় দুই বন্ধু নিহত হয়েছে। শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাছেদ মিয়া জানান, ভোর রাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে সুমন (১৪) ও তার  বন্ধু বাইসাইকেল করে সাভারে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে অন্য বাসের যাত্রীরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও, অপরজনের পরিচয় এখনও অজ্ঞাত।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:বাসচাপা সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…