ঢাকা

সাভারে গ্যাস লাইন বিস্ফোরণে দম্পতি নিহত

সাভারে গ্যাস লাইন বিস্ফোরণে দম্পতি নিহত

সাভারে ভাগলপুরে গ্যাস লাইন বিস্ফোরণে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানায়, রাত তিনটার দিকে ওই বাড়ির একটি কক্ষে গ্যাস লাইন থেকে আগুন লাগার পর কয়েকটি ঘরে তা ছড়িয়ে পড়ে। এসময় ওই বাড়ির মো. রওশন ও তার স্ত্রী খয়রুন নেসা নিহত হয়।

অগ্নিদগ্ধ  পাঁচজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

বিষয়:গ্যাস বিস্ফোরণ সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…