চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের গান, চিত্রায়ণে মাসুদ হাসান উজ্জ্বল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২১
বিনোদন
A A

‘ঊনপঞ্চাশ বাতাস’ খ্যাত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সাথে সংগীতশিল্পী সাব্বির নাসিরের বন্ধুত্ব পুরনো। একই অঙ্গনে কাজ করলেও একসাথে কাজ হয়নি তাদের। এবার একটি নতুন গানকে কেন্দ্র করে একসাথে কাজ হলো।

এমনটাই জানালেন সাব্বির নাসির। বললেন, আমার আর উজ্জ্বলের বন্ধুত্বটি আধা গানটি সৃষ্টির অনেক আগে থেকেই। আমরা এক সাথে জ্যামিং করি, আড্ডা দেই। ভাবনার জগতেও অনেক মিল। সাজিদের স্টুডিওতে একসাথে যাই একদিন। আধা গানটি শুনেই মনে ধরে যায় উজ্জ্বলের। মনে মনে আওড়াতে থাকেন। প্রথমে ভাবিইনি আমরা এটা নিয়ে কাজ করব। এক বিষণ্ণ বিকেলে দুজন ঠিক করি কাজটি করব। না হতে হতে কাজটি খুব সুন্দরভাবে হল।

গানের গীতিকার ওমর ফারুক বিশাল। শিল্পী সাব্বির নাসিরের সাথে জমে ভাল তার। এর আগে তাদের পর পর দুটি গান জনপ্রিয় হয়েছে। গান দুটি হচ্ছে ‘আমারে দিয়া দিলাম’ আর ‘তুমি দমে দম’।

নতুন এই গানটি প্রথমবার শুনেই কম্পোজিশনের পরিকল্পনা করেন সাব্বির। সাজিদ সরকারের সাথে গীতিকার বিশাল যোগাযোগ করে কথা, সুর পাঠিয়ে দেন। তারপর একদিন সাব্বির আর বিশাল যান সাজিদের স্টুডিওতে। সাব্বির গিটার বাজানো শুরু করলেন। গানের স্কেলটা সবাই মিলে ঠিক করলেন। বলছিলেন সাব্বির।

সবশেষে দারুণ দৃশ্যায়নের জন্য সাব্বির কৃতজ্ঞতা জানান মাসুদ হাসান উজ্জ্বল ও রেড অক্টোবরকে। তিনি বলেন, কী যে একাগ্রতা নিয়ে কাজটি উজ্জ্বল, রাজু (ডিওপি) রেড অক্টোবর, নীল (মডেল) করেছেন! এই গানটির যথাযথ চিত্রায়ন করা হয়েছে বলেই আমি মনে করি।

চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল আধা গানটি সর্ম্পকে বলেন, চলচ্চিত্র নির্মাতা পরিচয়টাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি । চলচ্চিত্র ছাড়া অন্য কিছু র্নিমাণে খুব একটা আগ্রহীও নই আমি। জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির নাসিরের সাথে গভীর বন্ধুত্ব , সেখানে এসব হিসেব খাটে না। তার উপরে আধা গানটি শুনেই মনে হয়েছে এটাতে আমি হয়ত নিজের স্টাইলের কাজ করতে পারব। ফলে আমরা সবাই মিলে একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়ে ফেললাম।

Reneta

তিনি বলেন, মিউজিক ভিডিও না বলে কেন মিউজিক্যাল ফিল্ম বলছি , কাজটা দেখলে সেটা বোঝা যাবে বলেই আমার বিশ্বাস।

উজ্জ্বল জানান, লক ডাউন শুরু হবার দু’দিন আগে টানা বৃষ্টির মধ্যে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল ভােলাগঞ্জ আর রাতারগুলে চরম বৈরী পরিস্থিতিতে এক পরাবাস্তব ছবি বানিয়ে ফিরলাম। এটা আমার করা প্রথম কােন মিউজিক্যাল ফিল্ম। মিউজিক ভিডিও জাতীয় বিষয়ে আমি কখনোই আগ্রহী ছিলাম না, সাব্বির ভাইয়ের আধ্যাত্মিক আবহের কণ্ঠ, ওমর ফারুক বিশাল এর দারুণ কথা-সুর এবং সাজিদ সরকার এর চমৎকার সংগীত আয়ােজন কাজটার ব্যাপারে আমাকে আগ্রহী করে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসগানলিড বিনোদনসাব্বির নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে আবারও হামলা হলে নেতানিয়াহুকে একাই সামলাতে হবে: ট্রাম্প

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা!

জুন ৯, ২০২৬

মেডিকেল প্রতিবেদন, দ্রুত ‘সেরে উঠছেন’ নেইমার

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন এইচ-১বি ভিসার লাখ ডলারের ফি আইন বাতিল

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT