সাবেক সাংসদ মকবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ভিক্ষ মোকাবেলায় চাষাবাদে মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছেন, তিনি একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় তিনি বলেছেন: একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
১৯৯৬ সালে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মকবুল হোসেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদেরও সদস্য ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





