আদালত

সাবেক মন্ত্রী মাহবুবুর রহমানের মৃত্যু

প্রধান বিচারপতি শোক

সাবেক মন্ত্রী মাহবুবুর রহমানের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী মাহবুবুর রহমানের একটি ছবি, তিনি বাংলাদেশি একজন বিশিষ্ট রাজনীতিবিদ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মাহবুবুর রহমানের মৃত্যুর বিষয়টি জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন: শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি মারা যান। তার নামাজে জানাজা বাদ আছর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

মাহবুবুর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রী এবং ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।

বিষয়:প্রধান বিচারপতি মাহবুবুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…