চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্র্যাভেল এজেন্সির আড়ালে মাহবুব স্বর্ণ চোরাচালানের ব্যবসা করত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
অপরাধ
A A

ছয়টি ট্র্যাভেল এজেন্সির আড়ালে মাহবুবুর রহমান স্বর্ণ চোরাচালানের ব্যবসা করত। প্রতি মাসে স্বর্ণের তিনটি চালান আসত। প্রতি কেজিতে মাহবুবুরের কমিশন এক লাখ টাকা। গত ছয় বছরে এভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তিনি।

শনিবার রাতে উত্তরা ছয় নম্বর সেক্টরে মাহবুবুরের বাড়িতে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।

বিপুল পরিমাণ স্বর্ণসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালানকারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে আটক প্রসঙ্গে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Banglabid

শনিবার ভোরে কাজী মাহবুবুর রহমান ও মীর জাকির হোসেনকে আটক করে র‌্যাব-১। এ সময় চোরাচালানের ১শ’ গ্রাম ওজনের ১৩৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

র‌্যাব-১ এর সিও লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, দুইজন আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্য। মূলত মাহবুবুর চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত। জাকির মূলত ক্যারিয়ার হিসেবে কাজ করত।

তিনি বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মাহবুবুর। স্বর্ণের ব্যাগটি তিনি উড়োজাহাজে ফেলে আসেন। পরে সন্ধ্যার দিকে গিয়ে গেট থেকে স্বর্ণসহ ব্যাগটি নিয়ে আসেন। র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল ব্যাগ নিয়ে তিনি বাড়ি ফিরছেন।

Reneta

শনিবার ভোর ৪টার দিকে র‌্যাব সদস্যরা বাড়িতে ঢুকে মাহবুবুরকে জিজ্ঞাসাবাদ করে। তিনি স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করেন।

সারওয়ার বিন কাশেম জানান, মাহবুবুর দুবাইয়ের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। সেখানে যা সিদ্ধান্ত হতো, মাহবুবুর তাই বাস্তবায়ন করতেন। দেশে স্বর্ণের চালান আসার পর তার দায়িত্ব ছিল খুচরা বাজারে বিক্রি করা। জাকিরের দায়িত্ব ছিল দোকানে দোকানে স্বর্ণ পৌঁছে দেওয়া।

২০১০ সালে সাড়ে তিন কোটি টাকা দিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট কেনেন মাহাবুবুর।

এক প্রশ্নের জবাবে র‌্যাবের সিও বলেন, কিভাবে বিমানবন্দর থেকে স্বর্ণ বের হতো সেটাই তদন্ত করা হবে এবং জড়িতদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

মাহবুবুরের বাড়ির দারোয়ান ইউনুস সাহাবুল্লাহ জানান, তিন মাস যাবৎ মাহবুবুরের স্ত্রী ও দুই ছেলে মেয়ে আমেরিকায় আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহবুবুর রহমানস্বর্ণ চোরাচালান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ঢাবি ছাত্রলীগের সম্মেলন রবিবার

পরবর্তী

রোহিঙ্গা সংকট: কক্সবাজারে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

পরবর্তী

রোহিঙ্গা সংকট: কক্সবাজারে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল

বাইসাইকেল কিক ভুলে বিশ্ব জমেছে স্করপিয়ন কিকে

সর্বশেষ

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT