চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ৩০, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিন দিন ধরে। শনিবার দুঃসংবাদটা এলো। ৬৩ বছর বয়সে মারা গেছেন জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গত বৃহস্পতিবার হেলালকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ট্রোক করেছিলেন। অনেক রক্তক্ষরণ হয়। অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার দিনই পুরোপুরি অচেতন হয়ে পড়েন। কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিডনি সমস্যায় ব্যাংককে চিকিৎসা নিয়েছিলেন আগে, তারপর থেকে নিয়মিত ডায়ালাইসিস চলছিল। সঙ্গে নানা অসুস্থতা লেগেই ছিল।

আবাহনী লিমিটেডের অন্যতম পরিচালক গোলাম রাব্বানী হেলাল বরিশাল থেকে উঠে আসেন। ১৯৭৫ থেকে ১৯৮৮ পর্যন্ত ঢাকা আবাহনীর পরিচিত মুখ ছিলেন। মাস দুয়েক অবশ্য বিজেএমসিতে খেলেছিলেন মাঝে। তাছাড়া ক্যারিয়ারে পুরো সময়ই ছিলেন আবাহনীর জার্সিতে। পরে আবাহনীর পরিচালক হয়েছেন।

শুরুটা ১৯৭৮ সালে, ঢাকায় এশীয় যুব ফুটবল দিয়ে নজর কাড়া শুরু হেলালের। জাতীয় দলে অভিষেক পরের বছর। খেলেছেন ১৯৮৫ পর্যন্ত। ১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে হট্টগোল দেশের ফুটবলের এক আলোচিত ঘটনা। আবাহনীর চার ফুটবলারকে তখন জেলে নেয়া হয়েছিল। হেলাল-সহ বাকি তিনজন বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার। ২০০৮ সালে হেলাল বাফুফের নির্বাহী কমিটির সদস্য হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেবাংলাদেশ ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রামে জলাবদ্ধতার শঙ্কা, পাহাড় ধসের সতর্কবার্তা

জুলাই ১০, ২০২৬

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT