চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক নিখোঁজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী ওমর ফারুক গত তিনদিন যাবৎ নিখোঁজ। এ বিষয়ে হাতিরঝিল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে।  পুলিশ জানিয়েছে নিখোঁজের ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।

গত রোববার সকাল সাড়ে দশটার দিকে ওমর ফারুক মগবাজারের রাজ্জাক প্লাজায় তার নিজস্ব ব্যবসায়িক অফিসে যায়। দুপুর দুইটায় সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে ফারুকের কথা হয়। এরপর থেকে তাকে আর শনাক্ত করা সম্ভব হয় নি।

জানা যায়, রাজ্জাক প্লাজায় ফারুকের অফিসের সিসি ক্যামেরায় তার প্রবেশের ফুটেজ থাকলেও বের হওয়ার কোনো ফুটেজ পাওয়া যায় নি।

Banglabid

ওমর ফারুকের ভাই মো. মামুন বলেন, ফারুকের এয়ার কন্ডিশনের ব্যবসা। তার স্ত্রীকে দুপুরে বলেছিলেন তিনি বায়তুল মোকারম মার্কেটে ব্যবসায়িক কাজে যাবেন এবং তা শেষ করে বাসায় ফিরবেন। কিন্তু এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন: এখন পর্যন্ত নিখোঁজ ওমর ফারুকের তদন্তে কোনো প্রণিধানযোগ্য অগ্রগতি হয়নি। আমাদের তদন্ত অব্যাহত আছে। পাশাপাশি বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশও অভিযান চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দীর্ঘ মেয়াদে’ অধিনায়কত্ব বোর্ডের ব্যাপার

পরবর্তী

পি কে হালদারসহ ২০ জনের পাসপোর্ট জব্দের নির্দেশ

পরবর্তী
করোনা

পি কে হালদারসহ ২০ জনের পাসপোর্ট জব্দের নির্দেশ

মিরপুর লোহার ব্রিজ গণহত্যা

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT