চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনা নেসার হত্যার প্রতিবাদে ইস্টবর্নে সমাবেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
প্রবাস সংবাদ
A A

ব্রিটিশ-বাংলাদেশি নাগরিক শিক্ষিকা সাবিনা নেসার হত্যার প্রতিবাদ ও শোক জানাতে ইস্টবর্নে শত শত লোক সমাবেশ করেছে।

এসময় তারা সাবিনা নেসার প্রতি গভীর শোক ও সমাবেদনা জানানোর পাশাপাশি নারীদের ওপর হামলা-সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিবিসি জানায়, পুরুষ কর্তৃক নারী সহিংসতা, খুন ও অবিচার বন্ধের আহ্বান জানাতে সমাবেশে জড়ো হয়েছে দুই শতাধিক লোক। এই ইস্টবর্ন থেকেই সাবিনা হত্যার সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সমাবেশে আগতদের হাতে সাবিনা নেসার ছবি সংবলিত পোস্টার-ফেস্টুন এবং অনেকের হাতে নারী সহিংসতার প্রতিবাদী প্লেকার্ড দেখা যায়।

Banglabid

সমাবেশে সহ-আয়োজক নাতাশ পিকক বলেন, সাবিনা নেসার আজ এখনও বেঁচে থাকার কথা ছিলো। তাকে আমরা ভীষণ ভালোবাসি। আমরা গভীরভাবে মিস করছি।

তিনি বলেন, সাবিনা হত্যার প্রতিবাদ ও শোক প্রকাশের জন্য এই সমাবেশ। একই সাথে এই বছর পুরুষের সহিংসতার শিকারের বলি হয়েছে আরও ১০৯ জন নারী, এর প্রতিটার প্রতিবাদ জানাই। এসব হত্যাকাণ্ডের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি আমরা।

এসময় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জাননো হয় সমাবেশ থেকে। পুলিশ বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানানো হয়।

Reneta

গত ১৭ সেপ্টেম্বর সাবিনা নেসা তার এক বন্ধুর সঙ্গে সাক্ষাত করতে নিজ বাড়ি থেকে ৫ মিনিট দূরত্বের একটি পাবে যাচ্ছিলেন। ওই পথেই তিনি আক্রমণের শিকার হন। পরদিন শুক্রবার ক্যাটর পার্কে তার মরদেহ পাওয়া যায়। পরে হত্যার অভিযোগে স্থানীয় সময় রোববার বেলা তিনটায় ইস্ট স্যাসেক্সের ইস্টবর্ন এলাকা থেকে ৩৬ বছর বয়সী স্যালমাজকে গ্রেপ্তার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডনসাবিনা নেসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউটিউব ট্রেন্ডিংয়েও শীর্ষে ‘পুনর্জন্ম ২’

পরবর্তী

বিশ্ব কেন ‘স্কুইড গেম’-এ মেতেছে, কী আছে এতে?

পরবর্তী

বিশ্ব কেন 'স্কুইড গেম'-এ মেতেছে, কী আছে এতে?

জনগণের প্রাপ্য ন্যায়বিচার ও সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT