চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনার গোল নেই, দলেরও জয় নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইন্ডিয়ান উইমেন লিগের দল সেথু এফসিকে টানা চার জয় এনে দিয়েছিলেন সাবিনা খাতুন। নিজের প্রথম চার ম্যাচে করেন ৬ গোল। তবে পঞ্চম ম্যাচে এসে থামলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। এদিন গোল পাননি সাবিনা, তার দলও জিততে পারেনি।

রোববার ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেথু এফসি। তবে ড্র করলেও আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে সাবিনার দলের। শেষ চার নিশ্চিত ইস্টার্ন স্পোর্টিংয়েরও।

আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দুই দলের ম্যাচ হয়েছে হাড্ডাহাড্ডি। ম্যাচে অবশ্য প্রথম এগিয়ে যায় সেথু এফসি। অধিনায়ক ইন্দুমাথি দলকে এগিয়ে দেন। কিন্তু লিড খুব বেশি সয় ধরে রাখতে পারেনি দলটি। প্রথমার্ধের শেষ দিকে আর দেবীর গোলে সমতায় ফেরে ইস্টার্ন স্পোর্টিং।

দ্বিতীয়ার্ধের পুরো সময় অনেক চেষ্টা করেও আর গোল মুখ খুলতে পারেনি কোনো দল। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।

পাঁচ ম্যাচে চার জয় ও এক হারে সেথু এফসির পয়েন্ট ১২। তারা আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে। সমান সংখ্যক ম্যাচে চার জয় ও এক ড্রতে ইস্টার্ন স্পোর্টিংয়ের পয়েন্ট ১৩। তারাই আছে শীর্ষে। সেমিফাইনালের অপর দুই দল রাইজিং স্টুডেন্ট ও কারিপসা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসাবিনা খাতুনসেথু এফসি
শেয়ারTweetPin1

সর্বশেষ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT