স্পোর্টস

সাবাস টাইগার্স

সাবাস টাইগার্স

এবারও চ্যাম্পিয়ন হওয়া হলো না। কিন্তু, ওয়ানডের পর টি২০তেও এশিয়ার সেরা দল বাংলাদেশ। সাবাস টিম টাইগার্স।

সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিং অার মাহমুদউল্লাহ’র বিস্ফোরক ইনিংসকে ফিকে করে টাইগারদের বিপক্ষে ৮ উইকেটের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে উইকেটের ব্যবধানে জয়টা বড় হলেও ম্যাচের শেষ পর্যন্ত জয়ের আশা জিইয়ে রেখেছিলো টাইগাররা।

টানা দ্বিতীয় বারের মতো এশিয়া কাপের ফাইনালে এসে শিরোপা ছুঁইয়ে দেখা না হওয়ায় অনেক ভক্ত ক্রন্দনসিক্ত হলেও তাদের জন্য আনন্দের বিষয় যে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবেই টি২০ বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।

এতো দিন ওয়াডেতে নিজেদের শক্তির পরিচয় দিয়ে এলেও টি২০ তে নিজেদের সেভাবে মেলে ধরতে ব্যর্থ ছিলো টাইগাররা। এবার সেই আক্ষেপেরও মোচন হলো। 

টসে হেরে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে সাব্বির রহমানের ৩২ এবং ১৩ বলে মাহমুদউল্লাহ’র ৩৩ রানের ওপর ভর করে ১২১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় বাংলাদেশ। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ২ রানের হারের ক্ষতও মুছে দেওয়ার সুযোগ এসেছিলো।

জবাবে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় পায় ভারত।

শুরুতেই রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগারদের সাফল্য এনে দেন আল-আমিন হোসেন। স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ধাওয়ান কোহলির ৯৪ রানের জুটিতে বাংলাদেশের হাত থেকে ট্রফিটা এক রকম ছিনতাই করে নেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান।

জয় থেকে ২২ রান দূরে থাকতেই ধাওয়ান ফিরে গেলেও ধোনিকে সঙ্গী করে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি। কোহলি ৪১ রানে অপরাজিত থাকেন। সর্বোচ্চ ৬০ রান আসে ধাওয়ানের ব্যাট থেকে।

টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল। তবে , বুমারাহ’র বলে মিড উইকেটে সৌম্য ক্যাচ দিলে তাতে ছেদ পড়ে। স্কোর বোর্ডে রান তখন ২৭।

৩ রান বাদে তামিম ইকবাল এলবিডাব্লিউযের ফাঁদে পড়লেও সাব্বির-সাকিবের ৩৪ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে যায়। ১২তম ওভারের পরপর দুই বলে মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা ফিরে গেলে রানের চাকা কিছুটা থমকে যায় বাংলাদেশের।

এরপরই, সাব্বির-মাহমুদউল্লাহ বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। তাদের ২০ বলের জুটি থেকে আসে ৪৫ রান। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২০ রানে থাকে বাংলাদেশের ইনিংস। সাব্বির ৩২ ও মাহমুদউল্লাহ ৩৩ রানে অপরাজিত থাকেন।

বিষয়:এশিয়া কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…