চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাপলুডু’র প্রচারণার জন্য ৪ মাস সময় চান দোদুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পায় চলতি বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সাপলুডু’র টিজার। টানটান উত্তেজনায় ঠাসা চলচ্চিত্রটির টিজার প্রকাশের পর পরই সোশাল মিডিয়ায় হইচই পড়ে যায়। প্রশংসা কুড়ায় সর্ব সাধারণের। তবে ছবিটির মুক্তি কবে, সেটা জানাননি ছবি সংশ্লিষ্ট কেউ ই!

ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা গোলাম সোহরাব দোদুলের প্রথম ছবি ‘সাপলুডু’। ছবিটি নিয়ে রয়েছে তার বিস্তর পরিকল্পনা। ছবি মুক্তির আগে ‘অনেক কাজ বাকী’ বলে মনে করেন তিনি। সোশাল মিডিয়ায় যারা আছেন এবং যারা নেই, সবার কাছেই ‘সাপলুডু’র খবর পৌঁছে দিতে বদ্ধ পরিকর নির্মাতা।

বুধবার সন্ধ্যায় ‘সাপলুডু’র মুক্তি প্রসঙ্গে আলাপকালে চ্যানেল আই অনলাইনকে দোদুল বলেন, ছবির সমস্ত কাজ গুছিয়ে এনেছি। এখন আমরা প্রচারণায় যাওয়ার পরিকল্পনা করছি। ‘সাপলুডু’ মুক্তির আগে প্রচারণার জন্য অন্তত চার মাস সময় চাই। এই চারমাসে ছবিটির বিষয়ে দর্শকদের বার্তা দিতে চাই যে, ‘সাপলুডু’ নামে একটি ছবি প্রেক্ষাগৃহে আসছে!

প্রচারণার জন্য অনলাইন ও অফলাইনের জন্য সব ধরনের কন্টেন্ট প্রস্তুত করা হচ্ছে জানিয়ে দোদুল বলেন, শুটিংয়ের আগে-পরে আমাদের ওয়ার্কিং মুমেন্টগুলো দিয়ে মজার মজার ভিডিও কন্টেন্ট বানানো হচ্ছে, এগুলো আমরা প্রচারণার কাজে ব্যবহার করবো। দর্শকদের একটু ধারনা দেয়া হবে যে, কীভাবে ‘সাপলুডু’ ছবিটি নির্মিত হয়েছে! এরপর গান রিলিজ করবো। ধীরে ধীরে সব কন্টেন্ট দর্শকের সামনে নিয়ে আসা হবে। মানে মুক্তির আগের চারমাস আমি প্রচারণায় থাকতে চাই।

গেল বছরের ২৭ অক্টোবর থেকে মানিকগঞ্জে শুরু হয়েছিল আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’র শুটিং। এরপর গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পর গেল ডিসেম্বরে কক্সবাজারে শেষ হয় ছবির শুটিং।

ছবিটি কেমন হয়েছে? শুটিং শেষ হওয়ার পর এমন এক প্রশ্নের জবাবে চিত্রনায়ক শুভ বলেছিলেন, টাইটানিক ছবিতেও ২৩টি ভুল ছিল। জানিনা সাপলুডুতে কতোটা ভুল এড়িয়ে কাজ করতে পেরেছি। তবে হলে যখন ছবিটি দর্শকরা দেখবেন, তখন নতুন কিছু একটা অনুভব করতে পারবেন। এটা আমরা প্রমাণ করবো।

Reneta

শুভ-মিম ছাড়াও সাপলুডুতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসান, তারিক আনামসহ অনেকে। ছবির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল নিজেই। অ্যাকশন-থ্রিলার ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

এদিকে নির্মাতা গোলাম সোহরাব দোদুল অপেক্ষায় আছেন ওয়েব সিরিজ ‘নীল দরোজা’র! এ বিষয়ে তিনি জানালেন, তারকাবহুল ওয়েব সিরিজটি ৮ এপ্রিল ‘বায়েস্কোপ’-এ মুক্তি পাচ্ছে। চঞ্চল চৌধুরী ও মিম অভিনীত থ্রিলার ধর্মী ওয়েব সিরিজটি ছয় পর্বের। এরইমধ্যে প্রশংসিত হচ্ছে এর ট্রেলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভগোলাম সোহরাব দোদুলবায়োস্কোপমিমলিড বিনোদনসাপলুডু
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT