সানি লিওন মেকআপ ম্যান!

ইন্সটাগ্রামে সানি লিওনের শেয়ার করা ছবি
ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে সানি লিওনকে এবার মেকআপ ম্যানের ভূমিকায় দেখা গেল। সানি লিওন ইন্সটাগ্রামে সবসময়ই অ্যাকটিভ। স্বামীকে চুমু দেওয়া, সী-বীচে বিকিনি পড়া ছবি, আবেদনময়ী সানি, মেকআপ নিচ্ছেন সানি—কী ছবি দেননি তিনি!
তবে বরাবরের চেয়ে এবারের ছবিটা একদম আলাদা। সব সময় দেখা যায়, সানিকে মেকআপম্যানরা বেশ যত্ন নিয়ে মেকঅআপ করে দিচ্ছেন। কিন্তু এবার দেখা গেল সানিই বেশ যত্ন নিয়ে কাউকে মেকআপ করাচ্ছেন। খোলা চুলে তিনি চোখ সাজিয়ে দিচ্ছেন মেয়েটির। শেয়ার করা ছবিতে তিনি ক্যাপশন জুড়ে দেন, ‘রোল রিভারসেল’।
এইতো ক’দিন আগেই ইন্সটাগ্রামে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। স্বামীকে চুমু খাওয়ার একটি ছবি তিনি শেয়ার করেন। আর জানান, স্বামীর কথার বাইরে এক পা চলেন না তিনি। এছাড়া কিছুদিন আগে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দুবাইয়ে কাটানো ছবিগুলোও ‘দুবাই টাইমস’ শিরোনামে শেয়ার করেন। টাইমস অব ইন্ডিয়া।






