স্পোর্টস

সানি-মাশরাফির জোড়া আঘাত

সানি-মাশরাফির জোড়া আঘাত

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শিবিরে জোড়া আঘাত হেনেছেন স্পিনার আরাফাত সানি ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দলীয় ২২ রানের মাথায় রেগিন্স চাকাভা(১) কে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন সানি। আর এক রানের ব্যবধানে সফরকারীদের আরেক ওপেনার চামু সিবাবাকে ফেরান মাশরাফি। ১৪ রান করে ম্যাশের বলে বোল্ড হন তিনি।

এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ইমরুল কায়েসের ৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৪১ রান করে টাইগাররা।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…