চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানির সাফল্যের নেপথ্যে ‘নতুন অ্যাকশন’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২৯ অপরাহ্ণ ১০, মে ২০১৭
স্পোর্টস
A A
অনুশীলন শেষে একাডেমি মাঠ ছাড়ছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার আরাফাত সানি (ছবি: সাজ্জাদ খান)

অনুশীলন শেষে একাডেমি মাঠ ছাড়ছেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার আরাফাত সানি (ছবি: সাজ্জাদ খান)

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠার পর পরীক্ষা দিয়ে বৈধতা পেলেও অনেক বোলারই ফিরে পান না আগের ধার। ব্যতিক্রম আরাফাত সানি। এ বাঁহাতি স্পিনার নতুন অ্যাকশনে আগের চেয়েও ধারালো। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারির সাফল্যের রহস্য অন্য কিছু নয়, ‘নতুন অ্যাকশন।’ বুধবার নিজেই সেটা জানালেন।

আগে টার্ন কম পেলেও এখন দারুণ টার্ন পাচ্ছেন বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ১০ টি-টুয়েন্টি ম্যাচ খেলা অর্থোডক্স বোলার আরাফাত সানি। সেই সঙ্গে বল বাতাসে ভেতরের দিকে ঢুকে বের হচ্ছে টার্ন করে। নতুন অ্যাকশন নিয়ে সন্তুষ্টি তার কণ্ঠে, ‘আগের মতো সবই আছে। এখন দুইটা জিনিস ভালো হচ্ছে। আগের চেয়ে টার্ন বেড়েছে ও বল ড্রিব করছে। যা নতুন অ্যাকশনে পাওয়া।’

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে লিগে সানি আট ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। শুরুর ম্যাচে ৫টি আর সবশেষ ম্যাচে নিয়েছেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট।

গত বছরের মার্চে টি-টুয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় হল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই আরাফাত সানি ও তাসকিন আহমেদের বিরুদ্ধে ওঠে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ। দীর্ঘ প্রস্তুতির পর ৮ সেপ্টেম্বর ব্রিসবেনে পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন বৈধতার ছাড়পত্র পান তারা। তাসকিন বাংলাদেশ দলের পরের সিরিজগুলোয় থাকলেও বাদ পড়েন সানি। তাতে খুব বেশি হতাশ নন এ স্পিনার।

‘আমি এক ফোঁটাও হতাশ না। এটা হতেই পারে একটা প্লেয়ারের জন্য। টিম থেকে বের হবে আবার ঢুকবে। সেটা হওয়া স্বাভাবিক। আমি একটা প্রবলেমের জন্য (অবৈধ বোলিং অ্যাকশন) টিম থেকে বের হয়েছি। আমি যদি এখানে পারফর্ম করি, ভালো করে যেতে থাকি, লিগে সর্বোচ্চ উইকেট পাই তাহলে অবশ্যই ফিরতে পারবো। নির্বাচকরাও তখন আমাকে নিয়ে ভাবতে  পারবেন।’

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পেতে অনেক পরিশ্রম করে গেছেন সানি। বৈধতা পেয়েই নেমেছিলেন জাতীয় লিগ খেলতে। চারদিনের দুটি ম্যাচ খেলে বোলিং করেছিলেন প্রায় ৮০ ওভার। ‘যখন নতুন অ্যাকশনে বল শুরু করি অবশ্যই আমার জন্য একটু কঠিন ছিল। ক্রিকেট যেহেতু খেলতে হবে এটা আমি আগেই মেনে নিয়েছি,’ মন্তব্য করে সানি বলেন, ‘আমি ভাগ্যবান যে অ্যাকশন শুধরানোর পর থেকেই জাতীয় লিগে দুইটা ম্যাচ খেলেছি। যেখানে ওভারের কোনো লিমিটেশন ছিল না। এটা খুব কাজে দিয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT