নারী

সাধারণে সাহসী নারী

সাধারণে সাহসী নারী

‘বিশ্বে যা কিছু  মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ নারী আজ ঘরে-বাইরে সর্বত্র পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আধুনিক শহুরে জীবন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম সব জায়গায়ই আজ নারী তার যোগ্যতা ও মেধা দিয়ে এগিয়ে চলেছে।

একদিকে নিপুণ হাতে করছে ঘর-সংসার, অন্যদিকে বলিষ্ঠ হাতে করছে অর্থ উপার্জন। শত বাধা বিপত্তি, নির্যাতন সত্ত্বেও নারী আজ তার স্বমহিমায় উজ্জ্বল। মুন্নি নাসরিনের ছবিতে ফুটে উঠেছে নারীদের সংগ্রামী জীবন।

ফসলের ক্ষেতে হাস্যোজ্জ্বল নারী
নগর পরিচ্ছন্নতায় ব্যস্ত নারী
বোঝা মাথায় চলেছে নারী
সন্তানকে নিয়ে কর্মক্ষেত্রে মা
পর্দার অন্তরালে থেকেও জীবিকা নির্বাহ করছে নারী
নারীর বলিষ্ঠ হাত ভেঙ্গে চলেছে ইট
কাজের সময়ও সন্তানকে বুকে আগলে রেখেছেন মা
প্রতিকূল আবহাওয়ার মাঝে দু’সন্তানকে নিয়ে সেতু পার হচ্ছেন মা
কুমোর নারী
বিষয়:কর্মজীবি নারী নারী দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…