চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদ্দাম হোসেন এবং পাকিস্তান ফুটবলের পুনর্জাগরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফিফার নিষেধাজ্ঞা উঠে গেছে। নিয়োগ করা হয়েছে ব্রাজিলিয়ান নতুন কোচ। সব কিছু মিলিয়ে উজ্জ্বলই দেখাচ্ছে পাকিস্তান ফুটবলের ভবিষ্যত। পাকিস্তানি ফুটবলের এ পুনরুজ্জীবনের আশার মূলে আছেন এমন একজন, যিনি তার জাতিকে এক নতুন ভোরের দিকে তাকানোর সাহস দিচ্ছেন।

ইতিহাসের একজন বিখ্যাত, বিতর্কিত মানুষের সঙ্গে নিজের নাম ভাগাভাগি করছেন পাকিস্তান ফুটবলের স্বপ্নদ্রষ্টা। তিনি সাদ্দাম হোসেন। যখন অনেক মানুষ প্রথমবারের মতো দেশের তারকা মিডফিল্ডার সাদ্দাম হোসেনের সঙ্গে দেখা করে, ফুটবলটা সবসময় আলোচনার প্রাথমিক বিষয় থাকে না।

বর্তমানে সাইপ্রাসের একটি ক্লাবের হয়ে খেলছেন পাকিস্তানি সাদ্দাম। সেখানে ফক্স স্পোর্টস এশিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে একটু মজা করেই তিনি জানান, ‘কখনো কখনো লোকজন আমার দিকে তাকিয়ে থাকে এবং বলে তুমি এখনো বেঁচে আছো!’

‘আমার জন্মের সময় এই নামটা (সাদ্দাম) খুবই জনপ্রিয় ছিল। আর নামটা দিয়েছিলেন আমার দাদা। ছোট বেলায় এই নামের ব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে বড় হয়ে জানলাম ইরাকের প্রেসিডেন্টেরও (সাবেক) এই নাম। তবে আমি আলাদা। আমি সাদ্দাম হোসেন (ইরাকের প্রেসিডেন্ট) নই। আমি একজন খেলোয়াড়’,-বলেন সাদ্দাম।

অত্যন্ত প্রতিভাবান। প্রকৃতপক্ষে বহুমুখী প্রতিভার অধিকারী এই মিডফিল্ডার তার প্রজন্মের নেতৃস্থানীয় পাকিস্তানি প্রতিনিধি হিসেবে বিবেচিত হচ্ছেন। অবশ্য তার নাড়ীও পোতা রয়েছে এক ক্রীড়া পরিবারে। তার চাচা এবং কাজিনরা সবাই খেলাধুলা করেন।

নিজের হোমটাউন করাচি থেকে নিজের যাত্রা শুরু করেছেন সাদ্দাম হোসেন। করাচিকে আবার বলা হয় পাকিস্তান ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। পাকিস্তান যুবদলে অধিনায়কত্ব করার পর থেকে বিদেশে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। কিরগিজস্তান ও বাহরাইনের পর এখন খেলছেন নর্থ সাইপ্রাসে। তার সামনে প্রস্তাব আছে তুরস্কের ফাস্ট ডিভিশনের চ্যাম্পিয়ন দল থেকেও।

Reneta

নানা রাজনৈতিক জটিলতার কারণে অনেকদিন ফিফার নিষেধাজ্ঞায় ছিল পাকিস্তান। সেখান থেকে দেশ মুক্ত হওয়ায় খুশি সাদ্দামও, ‘এটা আমার দেশের জন্য এক নতুন যাত্রা। আমরা আশা করি, এটা আমাদের ফুটবলকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে।’

‘পাকিস্তানে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে কিন্তু যথেষ্ট বিনিয়োগ নেই এবং আমাদের স্থানীয় লিগ আছে যেটাকে আরো শক্তিশালী করা প্রয়োজন। আমাদের খেলার মান বৃদ্ধিতে সহায়তা করার জন্য বিদেশি খেলোয়াড় এবং বিদেশি কোচ দরকার’,-যোগ করেন সাদ্দাম।

রক্ষণ থেকে আক্রমণ সবজায়গায় খেলতে সক্ষম সাদ্দামের রোল মডেল রিয়ালের দুই তারকা টনি ক্রুজ ও কাসেমিরো। পাকিস্তানি ফুটবলের মাত্রা বাড়াতে এই যুদ্ধের সর্বাধিক অগ্রনায়ক  অন এন্ড অফ ফিল্ডে সুপার ট্যালেন্ট। এই সাদ্দাম হোসেন একজন ফুটবল তারকা, মৃত স্বেচ্ছাচারী ইরাকি শাসক নন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT