প্রথম কোনো অশ্বেতাঙ্গ ও মুসলিম হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী পাকিস্তানী বংশোদ্ভূত সাদিক খান। ক্ষমতাসীন রক্ষণশীল (কনজারভেটিভ) পার্টির প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে পরাজিত করেন সাদিক খান। এ নির্বাচনে ৪৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি।
নির্বাচিত হয়ে লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন সাদিক খান।
প্রথম এশীয় হিসেবে ইতিহাসে স্থান করে নেওয়া সাদেক খান ১৩ লাখ ১০ হাজার ১৪৩ ভোট (৪৪ শতাংশ) পেয়েছেন। গোল্ডস্মিথ পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট (৩৫ শতাংশ)।









