ক্রিকেট

সাদা বলে ইংল্যান্ডের কোচ, এগিয়ে ম্যাথু মট

ইংল্যান্ডের কোচ সাদা বলে হাতে নিয়ে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ক্রিকেট কোচ সাদা বলে হাতে নিয়ে হাসিমুখে ছবি, ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড। তারপর থেকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলে আসছেন সাবেক ব্যাটার পল কলিংউড। কয়েকদিন আগে ইংলিশদের নতুন টেস্ট কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম।

এবার সাদা বলে পূর্ণকালীন কোচ নিয়োগের কথা ভাবছে ইসিবি। এই মুহূর্তে রুট-স্টোকসদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান কোচ
ম্যাথু মট। এই সপ্তাহের শেষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টুয়েন্টি কোচ হিসেবে তার নাম ঘোষণা হতে পারে।

ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ ম্যাককালাম প্রায় দশবছর আগে নিউজিল্যান্ডের হেড কোচ হিসেবে মটের নাম সুপারিশ করেছিলেন। পরে সে দায়িত্ব পেয়েছিলেন মাইক হেসন। বর্তমানে অস্ট্রেলিয়ার মেয়েদের হেড কোচের দায়িত্বে আছেন মট।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার মেয়েদের হেড কোচের দায়িত্ব নেন মট। গত সাত বছরে বেশ সফল তিনি। এপর্যন্ত অস্ট্রেলিয়াকে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন। চলতি বছরের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপও জিতেছে তার শিষ্যরা।

বিষয়:ইংল্যান্ড ইসিবি মট সিলভারউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…